![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে প্রশাসনের যাবতীয় নিষেধাজ্ঞা উড়িয়ে প্রতিদিনই
রাজধানীর রাজপথে নামেন কয়েকশো বিক্ষোভকারী। এদিকে গতকাল বেলা বাড়তেই চাণক্যপুরীর ডিপ্লোমেটিক
এনক্লেভে পুলিশি তৎপরতার বেড়ে যায়।
প্রতিবাদ
রুখতে সেখানে আসা বিক্ষোভকারী থেকে ব্যক্তিগত কাজে আসা আমজনতা কাউকে রেওয়াত করেনি নিরাপত্তা
বাহিনী। আটক করা হয় শখানেক ব্যক্তিকে। এদিন বাড়ি ফিরবেন বলে অপেক্ষমাণ ব্যক্তিকে ঠেলে
তোলা হল বাসের ভিতরে! হাসপাতালে যাচ্ছিলেন এক তরুণ, তাঁকে বলা হল, আগে বাসে
ওঠো, তার
পরে কথা!
এদিকে
পুলিশি ধরপাকড়ে বাসের মধ্যেই বিক্ষোভে ফেটে পড়েন আটক ব্যক্তিরা। এক ভিডিয়োয় দেখা
গিয়েছে, আধাসেনার
এক জওয়ান এক মহিলা বিক্ষোভকারীর গায়ে হাত দিতেই, ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তিনি বলতে থাকেন, কেন ওই
পুরুষ কর্মী আমার গায়ে হাত দিচ্ছেন?
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত
মুসলিম নির্যাতন


0 facebook: