Monday, December 30, 2019

সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার হবে নাঃ বিজেপির মুনাফিক মুসলিম মন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছে, নাগরিকত্ব সংশোধন আইন কখনোই প্রত্যাহার করা হবে না। ক্ষমতাসীন উগ্রহিন্দুত্ববাদী বিজেপি মন্ত্রিসভার মুসলিম সদস্য নাকভি মুসলমান সম্প্রদায়কে আশ্বস্ত করে বলে, তাদের নাগরিকত্ব কোনওভাবেই ঝুঁকিতে পড়বে না।

শনিবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সে এসব কথা বলে। মুখতার আব্বাস নাকভি বলে, যারা নিজেদের স্বার্থে বিভ্রান্তি ও ভয় ছড়াচ্ছে তাদের জানা উচিত নাগরিকত্ব সংশোধন আইন কখনোই প্রত্যাহার হবে না। একটি অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের মুসলমানদের নাগরিকত্ব কোনওভাবেই ঝুঁকিতে পড়বে না।

জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) প্রনয়ণে সরকার কোনও পদক্ষেপ নিয়েছে কিনা জানতে চাইলে মুখতার আব্বাস নাকভি বলে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সে বলে এনআরসি নিয়ে আমাদের দলের অবস্থান পরিস্কার যে নাগরিকদের একটি তালিকা থাকবে তবে এখন পর্যন্ত এনিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এনআরসি প্রক্রিয়া এখনও শুরু হয়নি আর এটি এগিয়ে নেওয়ারও কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

গত ১২ ডিসেম্বর ৫৫ বছরের পুরনো নাগরিকত্ব আইন সংশোধন করে ভারত। এতে বাংলাদেশসহ প্রতিবেশি তিন দেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈন ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এসব বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আটক হয়েছে হাজার হাজার মানুষ।


শেয়ার করুন

0 facebook: