![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। অবৈধ দখলদার ইসরাঈলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
অব্যাহত রয়েছে। শনিবার
রাজধানী আম্মানে অনুষ্ঠিত বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা এ
সময় ইসরাঈলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
তারা
বলেন, শত্রুর
সঙ্গে গ্যাস চুক্তির অর্থ হচ্ছে দখলদারিত্বকে মেনে নেয়া। এর আগে গত সপ্তাহে সংসদ ভবনের
সামনে বিক্ষোভ সমাবেশ করেন চুক্তি বিরোধী জনতা।
জর্ডানের
সংসদ স্পিকার আতেফ তারাওনেহ বলেছেন,
গ্যাস ক্রয় চুক্তি বাতিল সংক্রান্ত বিলটির বিষয়ে দ্রুত সিদ্ধান্তে
পৌঁছাতে হবে। এর আগে জর্ডানের ৫৮ জন সংসদ সদস্য এই প্রথম বার ইসরাঈলের সঙ্গে গ্যাস
চুক্তি বাতিলের আবেদন সংক্রান্ত এক বিল পেশ করেছে।
জর্ডানের
জাতীয় বিদ্যুৎ কোম্পানি ২০১৬ সালে ইসরাঈল থেকে গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তিতে
সই করেছে। এই চুক্তি অনুযায়ী ১৫ বছরে ইসরাইল থেকে জর্ডানের প্রায় সাড়ে চার হাজার কোটি
ঘনমিটার গ্যাস আমদানি করার কথা ছিল।
চুক্তি
সইয়ের সময়ই জর্ডানের জনগণ এর বিরোধিতা করেছিল, সংসদেও প্রতিবাদ হয়েছিল। তবে সম্প্রতি ইসরাঈলের
সঙ্গে জর্ডানের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
সম্প্রতি
জর্ডানের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাঈলকে শত্রু কল্পনা করে সামরিক মহড়া চালিয়েছে।
মহড়ায় জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ নিজে উপস্থিত ছিলেন। দখলদার ইসরাঈলের সঙ্গে
সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার কৌশল অনুশীলন করা হয় এ মহড়ায়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
মধ্যপ্রাচ্য

0 facebook: