Monday, December 30, 2019

সৌদি আরবে হারাম কনসার্টের প্রতীবাদে ছুরি হামলা, হামলাকারীর ফাঁসি ইহুদীবাদী সরকারের


আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি আরবের রাজধানী রিয়াদে সরকারি উদ্যোগে আয়োজিত কনসার্টে ছুরি হামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। গেল নভেম্বরে রিয়াদে কনসার্ট চলাকালীন ওই ব্যক্তি মঞ্চে উঠে তিন শিল্পীকে ছুরিকাঘাত করেন।

রোববার তার বিরুদ্ধে আদালত সর্বোচ্চ এই সাজা ঘোষণা করেছেন বলে সৌদির সরকারি টেলিভিশনের খবর থেকে জানা গিয়েছে। এই একই হামলার সঙ্গে জড়িত অপর এক ব্যক্তিকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আদালত।

সমাজকে উন্মুক্ত ও তেলনির্ভরতা থেকে বেরিয়ে অর্থনৈতিক বৈচিত্রতা আনার নাম দিয়ে গত নভেম্বরে দেশজুড়ে মাসব্যাপী বিনোদন উৎসব শুরু করে কট্টর রক্ষণশীল হিসাবে পরিচিত সৌদি আরবের ক্ষমতাসীন সরকার।

১১ নভেম্বর কিং আব্দুল্লাহ পার্কে লাইভ কনসার্ট চলাকালীন উক্ত ছুরি হামলার ঘটনাটি সংগঠিত হয়। এতে কনসার্টের তিন শিল্পীসহ আরও বেশ কয়েকজন আহত হয়। আহতরা হাসপাতালে সামান্য চিকিৎসা নেয়ার পর ছাড়া পান।

আল-আখবারিয়ার প্রতিবেদনে হামলাকারী ব্যক্তির ব্যাপারে তিনি ৩৩ বছর বয়সী ইয়েমেনি নাগরিক বলে জানানো হয়।


শেয়ার করুন

0 facebook: