Monday, December 30, 2019

পশ্চিম তীরকে ফিলিস্তিনের অংশ বলায় বিপাকে ব্রিটেনের কূটনীতিকরা!


আন্তর্জাতিক ডেস্ক।। চলতি মাসের শুরুর দিকে দখলদার ইসরাঈলের অধিকৃত জেরুসালেম নগরীতে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট থেকে ওয়েলসের যুবরাজ চার্লসের পশ্চিম তীরের সফর প্রসঙ্গে একটি ঘোষণা দেয়া হয়। ব্রিটিশ কনস্যুলেটের টুইটার একাউন্ট থেকে দেয়া ওই ঘোষণায় ফিলিস্তিনি অঞ্চল পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড আখ্যা দেয়া হয়েছে।

এ ঘটনায় বেজায় চটেছেন ইহুদীবাদী ইসরাঈলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুত্র ইয়ায়ির নেতানিয়াহু। পশ্চিম তীরকে ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ বলায় ইসরাঈল থেকে ব্রিটেনের কূটনীতিকদেরকে বহিষ্কারের আহবান জানিয়েছে সে।

শনিবার ফিলিস্তিনি গণমাধ্যম আল কুদস অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ২৮ বছর বয়সী ইয়ায়ির নেতানিয়াহু তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে করা এক টুইটে ব্রিটিশ কনস্যুলেটের ওপর এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ব্রিটিশদের সম্মোধন করে অধিকৃত স্কটল্যান্ড ও ওয়েলসবলে খোঁচা দিয়ে সে ইসরাঈলি যুবকদের উদ্দেশ্য করে বলেছে, ঈশ্বর চাইলে খুব শিগগির ব্রিটিশ কূটনীতিকদেরকে ইসরাঈল থেকে বহিষ্কার করা হবে।

টুইটারে নেতানিয়াহু পুত্র ব্রিটিশ কনস্যুলেটের সমালোচনা করে আরও বলেছে, তারা যে আচরণ করছে, এতে বোঝা যাচ্ছে যে, তাদের কনস্যুলেট ফিলিস্তিনে অবস্থিত-বাস্তবে যে রাষ্ট্রের কোন অস্তিত্বই নেই। সে বলেছে, অথচ উত্তর আয়ারল্যান্ডের ওপর ব্রিটেনের রাজনীতি নিয়ে কেউ বিরুদ্ধাচারণ করেছেনা।


শেয়ার করুন

0 facebook: