![]() |
স্টাফ
রিপোর্ট।। ফেইসবুকে ধর্ম নিয়ে বিরুপ মন্তব্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার
অভিযোগে অন্তর সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। মঙ্গলবার
দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ময়মনসিংহ
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। সে গাজীপুরের কাপাসিয়ার রামপুর গ্রামপর প্রমোদ
সরকারের ছেলে।
ডিবির
ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ পলিটেকনিক ইনিস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ৫ম পর্ব
প্রথম শিফটের ছাত্র অন্তর সরকার ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য সম্বলিত ফেসবুক মেসেঞ্জারে
প্রেরণ করে এই অঞ্চলে বড় ধরনের অঘটন ঘটাতে চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ
আহমার উজ্জামানের নিদেশে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অন্তর বর্তমানে
ডিবি হেফাজতে আছে। তাকে জিঞ্জাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এদিকে
মেসেঞ্জারের মধ্যে মহান আল্লাহ পাক ও রাসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে
নিয়ে তার করা ইসলাম অবমাননাকর কটূক্তিমূলক মন্তব্যের স্ক্রিনশট সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তৌহিদী জনতা ক্ষোভে ফেটে পড়েন ও সম্মিলিত ব্যানারে
বিক্ষোভ করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।
আজ বিকেল
৩টায় ময়মনসিংহ পলিটেকনিক মাঠে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল
উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হুসাইন, জেলা
শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ্, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ্, সাহিত্য
প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ্, প্রচার সম্পাদক মাওলানা শরিফ, ছাত্র
জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সভাপতি চৌধুরী নাসীর আহমদ, অনুসন্ধান
নিউজ পোর্টালের সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুসাইনী প্রমুখ।
সমাবেশে
বক্তারা বলেন, ভোলার
ঘটনা শেষ না হতেই বৃহত্তর মোমেনশাহীর মাঠিতে কুলাঙ্গার অন্তর সরকার মহান আল্লাহ পাক
ও রাসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছে। আমরা প্রশাসনের
কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং সরকারের প্রতি আহ্বান অতিসত্বর ধর্ম অবমানার শাস্তির
আইন প্রণয়ন করুন।
সমাবেশ
থেকে আগামী শুক্রবার (৩জানুয়ারি) ময়মনসিংহ কৃষ্ণচূড়া চত্বরে একটি বিক্ষোভ সমাবেশের
ডাক দেন তৌহিদি জনতার ব্যানারে মিছিল করা স্থানীয় ওলামায়ে কেরাম।
এদিকে
আজ বেলা ১টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনিস্টিটিউট -এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সৈয়দ ফারখের সভাপতিত্বে
জরুরি এক সভায় লিখিত আকারে অন্তর সরকারকে বহিস্কার করে একটি নোটিশ জারি করে।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্মীয় বিদ্বেষ
হিন্দু সমাচার


0 facebook: