Thursday, December 5, 2019

মুসলিম যুবতিকে নিয়ে পালানোর অপচেষ্টায় হিন্দু যুবকের গলায় জুতার মালার ছবি ভাইরাল!


স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পল্লী এলাকায় মুসলিম তরুণীকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তাকে নিয়ে পালানোর জেরে এক হিন্দু যুবকের গলায় জুতার মালা পরিয়ে দেওয়ার ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফুলবাড়িয়া উপজেলা রবিদাস উন্নয়ন সম্প্রদায়ের সভাপতি জীবন রবিদাসের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যায়।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রবিদাস সম্প্রদায়ের ২৭ বছর বয়সী এক যুবককে এক মুসলিম যুবতী মেয়ের সাথে পাওয়ার কারনে এলাকাবাসী আটক করে। এলাকাবাসীর অভিযোগ, এই হিন্দু ছেলেটি মুসলিম মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে হিন্দু বানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে যাচ্ছিলো। এ কারণে এলাকাবাসী ওই তরুণের গলায় জুতার মালা পরিয়ে ছবি তুলে ফেইসবুকে ছড়িয়ে দেন। পরে স্থানীয় পুটিজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়েজউদ্দিন ছেলে ও মেয়েকে যার যার পরিবারের কাছে হস্তান্তর করেন।

জীবন রবিদাস নামের ঐ হিন্দু তরুণ দাবি করেছে, সে ওই মেয়েকে নিয়ে রাতে কেবল ঘুরতে বের হয়েছিল। পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নাকি তার ছিল না। তবে রবিদাস সম্প্রদায়ের নেতারা উল্টো এ ঘটনার বিচার দাবি করেছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকাদার বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

0 facebook: