![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। চীনের সংখ্যালঘু মুসলিমদের উপর বেইজিংয়ের আচরণকে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন
হিসেবে উল্লেখ করে নতুন বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। তবে এই বিলের বিপরীতে কড়া প্রতিবাদ
জানিয়েছে চীন।
মুসলিম
সংখ্যালঘুদের উপর চীনের নির্মম নির্যাতনের প্রক্ষিতে বেইজিংয়ের উপর চাপ তৈরির জন্য
একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ। উইগুর হিউম্যান রাইটস
পলিসি অ্যাক্ট ২০১৯ নামের বিলটির পক্ষে ৪০৭ জন কংগ্রেস সদস্য ভোট দিয়েছেন। বিপক্ষে
দিয়েছেন মাত্র একজন। এটি এরই মধ্যে সিনেটেও পাস হয়েছে। শিক্ষা ক্যাম্পের নামে উইগুর, কাজাখসহ
১০ লাখ সংখ্যালঘু মুসলিমের উপর চীনের আচরণকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ
করা হয়েছে বিলটিতে।
সম্প্রতি
পাস হওয়া চীনের গোপন নথি অনুযায়ী ক্যাম্প তৈরি করে উইগুরদের বন্দি রাখার মূল পরিকল্পনাকারী
চীনের সিনচিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধান চেন কুয়ানগুয়াও। বিলটিতে সে সহ অন্য
কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।
এদিকে
এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। একে যুক্তরাষ্ট্রের ভুল হিসেবে উল্লেখ
করে তা অবিলম্বে সংশোধনের আহবান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সিনচিয়াং সংক্রান্ত
ইস্যুকে ব্যবহার করে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র যাতে হস্তক্ষেপ না করে
সেই বিষয়েও জোর দিয়েছে তারা। চীন পরিস্থিতি পরবর্তী পরিস্থিতি দেখে ব্যবস্থা নেবে বলে
জানান মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং।
সম্প্রতি
হংকং নিয়ে আরো দুটি আইন পাস করেছে যুক্তরাষ্ট্র। হংকংয়ের সাথে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে
সেখানে যথাযথ স্বায়ত্তশাসন আছে কিনা তা দেখবে ওয়াশিংটন। সেই সঙ্গে চীনের এই অঞ্চলটিতে
যুক্তরাষ্ট্রের টিয়ারগ্যাস,
পিপার স্প্রে,
রাবার বুলেট,
স্টেন গানসহ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যবহৃত সামরিক সরঞ্জাম রপ্তানি
বন্ধ থাকবে।
এর পাল্টা
পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংস্থার
উপর নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছে চীন।
সূত্রঃ
এফএস/এসিবি (এপি, রয়টার্স, এএফপি)
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
চীন
মুসলিম নির্যাতন
যুক্তরাষ্ট্র

0 facebook: