![]() |
আন্তর্জাতিক ডেস্ক।। সংস্কৃত
ভাষার অভিজ্ঞ অধ্যাপক ফিরোজ খানের নিয়োগকে কেন্দ্র করে নতুনভাবে অশান্ত হয়ে উঠেছে ভারতের
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবকে সন্তোষজনক না বলে দাবী
করে আবারো বিক্ষোভের পথে হাঁটলো শিক্ষার্থীরা।
অধ্যাপকদের
ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করল শিক্ষার্থীরা। এর আগে অ-হিন্দু শিক্ষক কেন সংস্কৃত
ভাষা পড়াবেন, সেই
প্রশ্নে উত্তাল হয়ে ওঠে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ওই ইস্যুতে বিক্ষোভ শুরু করে
হিন্দু শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা বিক্ষোভ কর্মসূচি তুলে নেয়। বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবিও জানায়।
এ প্রসঙ্গে
সংস্কৃতবিদ্যা ধর্ম বিজ্ঞানের গবেষণা বিভাগের ছাত্র শশীকান্ত মিশ্র বলে, আমরা
আবারো আন্দোলনে নামলাম। কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়। আমাদের সামান্য দাবি ছিল। আমাদের
দাবি উপেক্ষা করতে দেব না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে
বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে
কলা ও আয়ুর্বেদ বিভাগেও অধ্যাপনার জন্য আবেদন করেছেন অধ্যাপক ফিরোজ খান। কয়েকদিন আগে
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতবিদ্যা ধর্ম বিজ্ঞান (এসভিডিভি) বিভাগে যোগদান
করেন সংস্কৃতে ডক্টরেট ফিরোজ খান।
আর তারপরই
শুরু হয় সমালোচনা। যদিও ফিরোজ খানের পাশে রয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, মেধার
ভিত্তিতে নিয়োগ পেয়েছেন ফিরোজ খান,
ধর্মের ভিত্তিতে নয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত
হিন্দু সমাচার

0 facebook: