![]() |
স্টাফ
রিপোর্ট।। পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় (ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর)
প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার সকাল সাড়ে ১০টার দিবে বহুল আলোচিত এ মামলার ২৯ হাজার
৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
বাংলাদেশের
ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক আসামির ফাঁসির আদেশ এসেছে এ মামলার রায়ে।
হাইকোর্টের
বিচারপতি মুহম্মদ শওকত হোসেন,
বিচারপতি মুহম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মুহম্মদ নজরুল ইসলাম
তালুকদারের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর পর পর দুদিনে এ
রায় ঘোষণা করেন। হাইকোর্ট রায়ে ১৩৯ জন আসামিকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে
যাবজ্জীবন কারাদণ্ড ও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ রায় প্রকাশের মধ্য দিয়ে
২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতের দেয়া রায়ের অনুমোদন প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন
হলো।
জানা
গেছে, সংশ্লিষ্ট
বেঞ্চের সিনিয়র বিচারপতি মুহম্মদ শওকত হোসেন মূল রায় লিখেছেন। তিনি প্রায় সাড়ে ১১ হাজার
পৃষ্ঠার রায় লিখে বেঞ্চের অপর দুই বিচারপতির কাছে পাঠান। এরপর বিচারপতি মুহম্মদ আবু
জাফর সিদ্দিকী পৃথকভাবে তার অংশ লেখেন। তিনিও প্রায় ১৬ হাজার পৃষ্ঠা লিখেছেন। এই দুই
বিচারপতির সম্মিলিত রায় প্রায় ২৮ হাজার পৃষ্ঠা। এরপর বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মুহম্মদ
নজরুল ইসলাম তালুকদার লিখেছেন ১১শ পৃষ্ঠা।
উল্লেখ্য, ২০০৯
সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে হত্যাযজ্ঞের ঘটনা
ঘটে। এতে নিহত হন বিডিআরে প্রেষণে নিয়োগপ্রাপ্ত ৫৪ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। এছাড়া
এ ঘটনায় আরও ২০ জন প্রাণ হারান। ঘটনার পর ৪ মার্চ লালবাগ থানায় মামলা দায়ের করা হয়।
হত্যা
মামলার অভিযোগপত্রে ৮২৪ জনকে আসামি করা হয়। এ ছাড়া বিস্ফোরক আইনের মামলায় ৮০১ জনকে
আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: