![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর
ড. এমরান কবির চৌধুরী বলেছেন, ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষা এক সাথে চলতে
কোন সমস্যা নেই। বরং ধর্মীয় শিক্ষাই প্রকৃত শিক্ষা। বাংলাদেশে মাদ্রাসা কেন্দ্রীক শিক্ষা
বাদ দিয়ে কোন কিছু চিন্তা করা যাবে না। সরকার জাতীয় কারিকুলামকে একই শিক্ষা ব্যবস্থায়
উন্নীত করেছে।
বুধবার
(০৮ জানুয়ারি) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার
উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য
বলেন, সেই
শিক্ষাই আমাদের প্রয়োজন যে শিক্ষা আত্মার মুক্তি দেবে। একটা সময় ছিলো কৃতি সন্তানদের
ছবি পত্রিকায় ছাপা হতো। এখন সন্ত্রাসী, ধর্ষণকারীদের ছবি ছাপা হয়। যে বিদ্যুতের
মিটার চুরি করে ঘুষ খায় তাদেরকে এখন সংবর্ধনা দেওয়া হয়। আর যারা গুণীজন তাদেরকে সংবর্ধনা
দেওয়া হয় না। আমি মনে করি গতানুগতিক শিক্ষা নয় প্রয়োজন হচ্ছে সেই শিক্ষা, যে শিক্ষা
মানুষকে বঞ্চিত করতে শিখায় না।
নাঙ্গলকোট
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল
আমিন, অর্থমন্ত্রীর
একান্ত সহকারী কেএম সিংহ রতন,
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ প্রমুখ।

0 facebook: