Thursday, January 9, 2020

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরাঈলের উগ্র ইহুদীরা


আন্তর্জাতিক ডেস্ক।। ফিলিস্তিনের পশ্চিম তীরে হিব্রন শহরে ফিলিস্তিনিদের মালিকানাধীন বিস্তীর্ণ একটি এলাকা গুঁড়িয়ে দেয়া হয়েছে। আজ বুধবার ভোরবেলা বসতি স্থাপনকারীদের নিয়ে এ ধ্বংসযজ্ঞ চালায় ইহুদী সেনারা। খবর পেলেস্টাইন নিউজ এবং ইনফো এজেন্সি।

ওয়াফা নিউজের এক প্রতিবেদক জানিয়েছেন, ইসরাঈলী সেনারা ভোরবেলায় শহরের কয়েকজন ফিলিস্তিনি কৃষকের জমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

একটি জমির মালিক সমীর জাবের বলেছেন, ইসরাঈলী সেনারা ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়িঘর এবং অন্তত ৫০টি ফসলি জমি নষ্ট করে দিয়েছে।


শেয়ার করুন

0 facebook: