![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। ইরাকে দুটি মার্কিন ক্রুসেডার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর
এবার দুবাই এবং ইহুদীবাদী ইসরাঈলে বোমা হামলার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র
যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয় তাহলে দুবাই এবং ইসরাঈলে হামলা চালানো হবে।
ইরানের
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ
হিসেবে মার্কিন ক্রুসেডারদের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। প্রতিশোধমূলক
এই হামলার পর ক্রুসেডার যুক্তরাষ্ট্রের কোনও ধরনের হামলা চালানোর চেষ্টা করলে তাদের
সামরিক ঘাঁটিগুলো আরও ভয়াবহভাবে গুঁড়িয়ে দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের বিপ্লবী
গার্ড বাহিনী।
ব্রিটিশ
দৈনিক ডেইলি মেইল বলছে,
ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের এরবিলে অবস্থিত
মার্কিন ক্রুসেডারদের সামরিক ঘাঁটিতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র
হামলা চালিয়েছে ইরান।
ক্ষেপণাস্ত্র
হামলার প্রতিশোধ নেয়ার চেষ্টা করা হলে ওই অঞ্চলে মার্কিন মিত্ররা আক্রান্ত হবে বলে
হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ
বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতি প্রকাশ করেছে।
এতে বলা
হয়েছে, এই
অঞ্চলে যারা তাদের ঘাঁটিগুলো মার্কিন সন্ত্রাসী বাহিনীকে ব্যবহারের জন্য দিয়েছে আমরা
তাদের সবাইকে সতর্ক করছি যে,
ইরানের বিরুদ্ধে যেকোনও ভূখণ্ড থেকে কোনও ধরনের আগ্রাসন চালানো
হলে তারা তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
গত ৩
জানুয়ারি ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিপ্লবী
গার্ড বাহিনীর বিদেশি সশস্ত্র শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে
ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। ইরানি শীর্ষ এই সেনা জেনারেল হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে
বাজছে যুদ্ধের দামামা। এর মাঝেই বুধবার ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আক্রান্ত হলো।
সূত্র:
ডেইলি মেইল, সিএনএন, তাসনিম
নিউজ অ্যাজেন্সি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইরান
ইসরাঈল
মধ্যপ্রাচ্য

0 facebook: