Thursday, January 9, 2020

যুদ্ধের ভার বহনের ক্ষমতা আমেরিকার নেইঃ ন্যান্সি পেলোসি


আন্তর্জাতিক ডেস্ক।। ইরাকে ক্রুসেডার আমেরিকান বাহিনীর ওপর ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে ক্রুসেডার মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা। ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ক্রুসেডার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছে, আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সে বলেছে, এ মুহূর্তে নতুন করে কোনো যুদ্ধের ভার বহন করার মত ক্ষমতা আমেরিকার এবং বিশ্বের নেই।

ন্যান্সি পেলোসি বলেছে, ইরাকে আমাদের সেনা মোতায়েন রয়েছে; আমরা অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং অপ্রয়োজনীয় উস্কানির ফাঁদে পা দেব না।

শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার কাসেম সোলেমানি নিহত হন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা চালায় ইরান।

ইরানের হামলার সময় ক্রুসেডার মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যদের একটি বৈঠক চলছিল। এর মধ্যেই ক্রুসেডার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে হামলার সংবাদবাহী একটি নোট আসে; তৎক্ষণাৎ সে বৈঠক ছেড়ে চলে যায় বলে সেখানে উপস্থিতদের মধ্যে কয়েকজন রয়টার্সকে জানিয়েছে।

পরে এক টুইট বার্তায় মার্কিন প্রতিনিধি পরিষদের এই ডেমোক্রেট স্পিকার পেলোসি লিখেছে, ইরাকে ক্রুসেডার মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো বোমা হামলার ওপর কড়া নজর রাখছি। আমাদের অবশ্যই মার্কিন সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; একইসঙ্গে (ট্রাম্প) প্রশাসনের অপ্রয়োজনীয় উসকানি বন্ধ করাতে হবে। ইরানকে তাদের সহিংসতা থামাতে দাবি তুলতে হবে। যুক্তরাষ্ট্র ও বিশ্ব যুদ্ধের ভার বহন করতে পারবে না।


শেয়ার করুন

0 facebook: