![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেইমানি হত্যার
পর তেহরান-ওয়াশিংটন সামরিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ
সিরিয়া সফর আসে। সিরিয়া সফর শেষে পুতিন এখন তুরস্কে। সেখানে তুর্কি প্রেসিডেন্ট জনাব
এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসবে সে।
এদিকে
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সানার প্রতিবেদন অনুযায়ী, এক ঝটিকা
সফরে সিরিয়ার রাজধানী দামেস্কে আসে প্রেসিডিন্ট পুতিন। গত মঙ্গলবার পুতিনকে বহনকারী
বিমানটি রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে সিরিয়ার প্রেসিডেন্ট
বাশার আল-আসাদের সঙ্গে সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে বৈঠক করা ছাড়াও দেশটিতে মোতায়েন
রুশ সেনাদের সঙ্গে সাক্ষাত করে। দামেস্কে রুশ বাহিনীর কমান্ড সেন্টারে দুনেতা বৈঠক
করে।
এ ব্যাপারে
রাশিয়া টুডে বলেছে, বৈঠকে
দুই নেতা সামরিক কর্মকর্তাদের কাছ থেকে সিরিয়ার বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি
সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করে। রুশ প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট
বাশার আল-আসাদকে বলে যে,
সাদা চোখেই দেখা যাচ্ছে রাজধানী দামেস্কে শান্তিপূর্ণ জীবন যাপন
চলছে।
এরপর
সিরিয়া সফর শেষে পুতিন বুধবার তুরস্কে যায়। সেখানে সে তুর্কি প্রেসিডেন্ট জনাব রজব
তৈয়্যব এরদোগানের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক করা ছাড়াও তুর্কিস্ট্রিম নামে
দুই দেশের একটি যৌথ তেলপাইপ লাইন প্রকল্পের উদ্বোধন করবে। যৌথ ওই প্রকল্পের মাধ্যমে
রাশিয়াসহ ইউরোপে তুরস্ক থেক তেল সরবরাহ করা হবে।
এদিকে
তুর্কি সংবাদমাধ্যমে বলা হচ্ছে,
এরদোয়ান ও পুতিন সিরিয়া এবং লিবিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা
করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইরাক ও ইরানসহ মধ্যপ্রাচ্যে যে চরম উত্তেজান তৈরি
হয়েছে তা নিয়েও আলোচনা করবে দুই নেতা। ইরানের শীর্ষ জেনারেল সোলেইমানিকে হত্যার পর
ক্রুসেডার মার্কিন-ইরানের মধ্যে এই উত্তেজনা।
এর আগে
গত ৩ জানুয়ারি ভোরে মার্কিন ক্রুসেডার বিমান বাহিনী অনেকটা চোরাগোপ্তা কায়দায় ইরানের
বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ ফোর্সের প্রধান জেনারেল সোলেইমানির গাড়িতে হামলা
চালিয়ে তাকে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের পর ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি
দেয়া হয় ক্রুসেডার যুক্তরাষ্ট্রকে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরষ্ক
রাশিয়া

0 facebook: