Friday, January 10, 2020

তুরস্ককে বিশ্ব পরাশক্তির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্যঃ এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক।। তুরস্ককে বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে তুর্কিস টরেন্টনামের একটি পরিকল্পনা গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগানের সরকার। প্রকল্পের প্রধানতম লক্ষ্য তুরস্ককে বিশ্ব পরাশক্তির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এরকমই ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বুধবার (৮ জানুয়ারি) তুর্কিস টরেন্টপ্রকল্পের আওতায় রাশিয়া থেকে তুরস্কে গ্যাস আমদানির উদ্বোধনের পরে এক টুইটে মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা এরদোগান এই ঘোষণা দেন। এসময় তিনি টার্কিশ টরেন্টকে নতুন যুগের অন্যতম প্রতীক আখ্যা দিয়েছেন।

এ প্রসঙ্গে এরদোগান আরও বলেন, আমাদের এই প্রকল্প বাস্তবায়নে যথেষ্ঠ শ্রম ব্যায় করতে হয়েছে ।আমরা আশা করি এর মাধ্যমে মস্কোর সঙ্গে আঙ্কারার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত ও শক্তিশালী হবে । তাছাড়া, ‘টার্কিশ টরেন্টতুরস্কের সীমান্তকে অধিকতর সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টার্কিশ টরেন্টএর উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার বাজিক এবং বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বেকো বোরিসোভে।

আনাদুলু আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন।


শেয়ার করুন

0 facebook: