Friday, January 10, 2020

ক্রুসেডার আমেরিকা পাল্টা আঘাত হানলে আমাদের হাতে ৫ হাজার মার্কিন সেনা মারা যেতঃ ইরান


আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিযাদেহ বলেছেন, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন ক্রুসেডার সেনা হতাহত হয়েছে। তবে আমরা চাইলে প্রথম ধাপেই পাঁচশ মার্কিন ক্রুসেডার সেনাকে হত্যা করতে পারতাম। প্রথম ধাপের হামলাটি ব্যাপক সংখ্যায় মার্কিন সেনা হত্যার লক্ষ্য নিয়ে করা হয় নি বলে তিনি জানিয়েছেন।

আমির আলী হাজিযাদেহ হচ্ছেন আইআরজিসির ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান কমান্ডার। হাজিযাদেহ আরও বলেন, ক্রুসেডার আমেরিকা যদি পাল্টা আঘাত হানার চেষ্টা করতো তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের হামলায় চার থেকে পাঁচ হাজার মার্কিন ক্রুসেডার সেনা প্রাণ হারাতো।

ইরানের এই জেনারেল বলেন, আমরা সোলাইমানি নামের যে অভিযান শুরু করেছিলাম তা ছিল একটি বৃহৎ অভিযান। এই অভিযানের কয়েকটি ধাপ ছিল। আমরা যদি অভিযান অব্যাহত রাখার প্রয়োজন অনুভব করতাম তাহলে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তো। পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সর্বত্রই এই অভিযান চলতো বলে তিনি জানান।

গতকালের হামলায় হতাহতদেরকে ক্রুসেডার আমেরিকার নয়টি বিমানে করে ইসরাঈল ও জর্ডানে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। হাজিযাদেহ বলেন, হতাহতদের সরাতে সি-১৩০ বিমানও ব্যবহার করা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: