Monday, January 13, 2020

উগ্র হিন্দুত্ববাদী ভারতে বেকারত্বের কারণে প্রতি ঘণ্টায় একজনের আত্মহত্যা, মোদীর দৃষ্টি কেবল সিএএ'তে


আন্তর্জাতিক ডেস্ক।। উগ্র হিন্দুত্ববাদী সরকারি এক রিপোর্টেই বলছে, ২০১৮ সালে ভারতে প্রতি ঘণ্টায় একজন করে বেকারআত্মঘাতী হয়েছে। ওই বছরে মোট আত্মহত্যা করেছে ১ লক্ষ ৩৪ হাজার ৫১৬ জন। এর মধ্যে ৪২,৩৯১ জন মহিলা। পুরুষ সেখানে প্রায় ৯২,১১৪ জন।

স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর সর্বেশেষ রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এই রিপোর্ট বলছে, ২০১৮ সালে কর্মহীন ১২,৯৩৬ ব্যক্তি আত্মঘাতী হয়েছে। মোট আত্মহত্যার ৯.৬ শতাংশ। এই আত্মঘাতীদের বয়সসীমা আঠারোর কম থেকে ৬০ বছরের মধ্যে।

জানা গেছে, ১৮-র কম বয়সি ৩১ কিশোর ও ৯ কিশোরী ২০১৮ তে আত্মহত্যা করেছে। আবার ১৮ থেকে ৩০ এর মধ্যে বয়স, এমন আত্মঘাতীর সংখ্যা পুরুষদের ক্ষেত্রে ১,২৪০ ও মহিলাদের ক্ষেত্রে ১৮০। আবার ৩০ থেকে ৪৫ বয়সসীমার মধ্যে মোট ৮৬৮ পুরুষ ও ৯৫ মহিলা আত্মহত্যা করেছে। ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে পুরুষ আত্মঘাতীর সংখ্যা ২৩৭ ও মহিলা আত্মঘাতীর সংখ্যা ২১। ৬০ ঊর্ধ্বে বয়স এমন আত্মঘাতীর সংখ্যা পুরুষদের ক্ষেত্রে ২,৪৩১ ও মহিলাদের ক্ষেত্রে ৩১০।

ওই বছর মোট বেকার আত্মঘাতী পুরুষের সংখ্যা ১০,৬৮৭ ও মহিলা ২,২৪৯। বেকার আত্মহত্যায় শীর্ষে কেরালা। মোট আত্মহত্যার ১২.৩ শতাংশ। অর্থাত্‍‌ ১২,৯৩৬ আত্মহত্যার মধ্যে ১,৫৮৫ আত্মহত্যা হয়েছে কেরালা রাজ্যে। আত্মহত্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ১২.২ শতাংশ। আত্মঘাতী ১,৫৭৯ জন। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। ৯.৭ শতাংশ বেকার আত্মঘাতী। কর্নাটক ও উত্তরপ্রদেশে আত্মহত্যার এই সংখ্যাটা যথাক্রমে ১,০৯৪ ও ৯০২। শতাংশের নিখিখে যথাক্রমে ৮.৫ ও ৭ শতাংশ।


শেয়ার করুন

0 facebook: