Monday, January 13, 2020

বিক্ষোভের মধ্যেই উগ্র হিন্দুত্ববাদী ভারতে ‘বিতর্কিত’ নাগরিকত্ব আইন কার্যকর


আন্তর্জাতিক ডেস্ক।। উগ্র হিন্দুত্ববাদী ভারতজুড়ে বিক্ষোভের মধ্যেই বিতর্কিতনাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের জন্য গেজেটভূক্ত করলো দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

শুক্রবার রাতে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইনটি কার্যকরের কথা জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির সরকার। এতে এদিন থেকেই নতুন নাগরিকত্ব আইন কার্যকরের কথা বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ধর্মের ভিত্তিতে ভারতে প্রথমবারের মতো নাগরিকত্ব দেয়া নিয়ে আইন পাশ করায় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। শুরু হয় বিক্ষোভ। মারা যায় বেশ কয়েকজন মানুষ।

২০১৯ সালের ১১ ডিসেম্বর দেশটির বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পার্লামেন্টে পাস হয়।

গেজেটে বলা হয়েছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব-সেকশন (২) এবং সেকশন-১ অনুযায়ী সরকার ঘোষণা করছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে আইন কার্যকর হল।

নতুন এ নাগরিকত্ব আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে গিয়ে বসবাসরত অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে আসা অমুসলিমদের অবৈধ অভিবাসী হিসেবে ঘোষণা করা হবে না এবং তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।

এর আগে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। বাদ পড়াদের অধিকাংশই মুসলিম।

কেবলমাত্র মুসলিম হওয়ার কারণে তাদের ভারত থেকে বিতাড়িত করার তোড়জোড় চলছে।


শেয়ার করুন

0 facebook: