Tuesday, January 28, 2020

মতিঝিল আইডিয়াল স্কুলে ওড়না সহ পূর্বের শালীন পোষাক বজায় রাখার আহবান



স্টাফ রিপোর্ট।। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ওড়নাসহ পূর্বের শালীন পোষাক বজায় রাখার আহবান জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার হাই স্কুলে উন্নীত করার পর থেকে বড় ওড়নাসহ যে পোষাক ছিল। কিন্তু হঠাৎ করে তা পরিবর্তন করে মুসলিম কালচার বিদ্ধেষী স্কুল কর্তৃপক্ষ, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানটির ৩টি ক্যাম্পাসে অধ্যয়নরত ২৬ হাজার শিক্ষার্থীর ৫২ হাজার অভিভাবকের মতামতকে প্রাধান্য দিয়ে শালীন পোষাকের বিষয়টি বিবেচনার নেয়ার আহবান জানিয়েছে অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেন, পুরো ফেব্রুয়ারি মাস শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় শালীন পোষাকের বিষয়ে অভিভাবক ঐক্য ফোরাম উদ্ভুত পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবে। আপাততঃ কোন কর্মসূচি দিবে না। এসএসসি পরীক্ষার পর মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠানটির ৩টি ক্যাম্পাসের অভিভাবক দের সাথে মত বিনিময় করে পরবর্তী পদক্ষেপ নিবে।
অভিভাবক নেতারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জোর করে চাপিয়ে না দিয়ে এর মধ্যেই প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও অধ্যয়নরত ছাত্রীদের শালীনতার ব্যাপারটি বিবেচনায় নিয়ে অশালীন, অসামাজিক পোষাক পরিধানের আদেশটি প্রত্যাহার করে নিবে। তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য সু-নির্দিষ্ট শালীন পোষাক নির্ধারণ করে দেয়ার অনুরোধ জানান।


শেয়ার করুন

0 facebook: