Tuesday, January 28, 2020

ফিলিস্তিনি স্কুলে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় উগ্র সন্ত্রাসবাদী ইহুদীরা


আন্তর্জাতীক ডেস্ক।। ফিলিস্তিনি অধিকৃত পশ্চিমতীরে একটি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী উগ্র ইহুদিবাদী ইসরালীদের একটি সন্ত্রাসী দল। এ সময় তারা স্কুলটির দেয়ালে উগ্র বর্ণবাদী স্লোগান লিখে দেয়।
দক্ষিণ নাবলাস শহরের শিক্ষা পরিচালকের মুখপাত্র আইয়াদ আওয়াদ জানিয়েছেন, পশ্চিমতীরের আইনাবাস মাধ্যমিক বিদ্যালয়ে একদল ইহুদি প্রবেশ করে স্কুলটিতে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, উগ্র সন্ত্রাসবাদী ইহুদিদের দলটির দেয়া আগুন পুরো শ্রেণী কক্ষে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলুর বরাত দিয়ে এ খবর জানায় ইয়েনি শাফাক।
এ সময় উগ্র সন্ত্রাসী ইহুদিদের ই দলটি স্কুলের দেয়ালে হিব্রু ভাষায় উগ্র বর্ণবাদী স্লোগান লিখে বলে জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনের শহর ও মসজিদগুলো প্রায়ই অবৈধ বসতি স্থাপনকারী উগ্র ইহুদি বর্ণবাদীদের হামলার শিকার হয় বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: