আন্তর্জাতীক
ডেস্ক।। ফিলিস্তিনি
প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুকে নিশানা করে হামলা চালিয়েছে উগ্রইহুদিবাদী ইসরাঈল।
ক্রুসেডার
ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনা ঘোষণার পর ফিলিস্তিনিদের ক্ষোভের মধ্যেই এই হামলা
চালায় উগ্রইহুদিবাদী ইসরাঈল।
সামরিক
সূত্রের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, বুধবার ইহুদীবাদী
ইসলাঈলি যুদ্ধবিমান থেকে
এসব এলাকায় রকেট হামলা চালানো হয়েছে।
দক্ষিণাঞ্চলীয়
শহর খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ আদ-দ্বিন আল-কাসেম ব্রিগেডসের অবস্থান ও
আল-বালাহ শহরের কৃষি জমি লক্ষ্যবস্তু বানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তবে এ
হামলার ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকার সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে
ইসরাঈল।
এদিকে
ক্রুসেডার
ট্রাম্পের প্রকাশ করা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া
দেখিয়েছে ফিলিস্তিন। এই পরিকল্পনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে ফিলিস্তিনের
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এ চুক্তি পাস হবে না।
গত
মঙ্গলবার হোয়াইট হাউসে উগ্রইহুদী ইসরাঈলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে
ক্রুসেডার
ট্রাম্প। এতে ক্রুসেডার ট্রাম্প ফিলিস্তিনের জন্য একটি আলাদা রাষ্ট্র এবং
পশ্চিমতীরে ইসরাঈলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন।
পরিকল্পনায়
জেরুজালেমকে উগ্রইহুদিবাদী ইসরাঈলের অবিভক্ত রাজধানী হিসেবে
রাখা এবং ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে কেবল পূর্ব জেরুজালেমের একটি অংশ আবু
দিসকে রাখার কথা বলা হয়েছে। আর পশ্চিমতীরে গড়ে তোলা উগ্রইহুদি বসতিসহ সবটাই উগ্রইহুদিবাদী
ইসরাঈলের অন্তর্ভুক্ত
থাকবে বলা হয়েছে।
মাহমুদ
আব্বাস মঙ্গলবার বলেছেন, জেরুজালেম বিক্রির জন্য নয়। আমাদের অধিকার
বিক্রির জন্য নয় কিংবা দরকষাকষির জন্যও নয়।
তিনি
বলেন, কোনো ফিলিস্তিনি, আরব, মুসলিম কিংবা খ্রিস্টানের পক্ষে জেরুজালেমকে রাজধানী করা ছাড়া
ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেয়া অসম্ভব। আমি হাজার বার বলেছি– এ পরিকল্পনা মানি না,
মানি না, মানি না। আমরা শুরু থেকেই এ
চুক্তি প্রত্যাখ্যান করে আসছি এবং আমাদের অবস্থানও ঠিক আছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
ফিলিস্থিন

0 facebook: