Friday, January 31, 2020

গুলি করার আগে ফেসবুক লাইভ করছিলো উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসী


আন্তর্জাতীক ডেস্ক।। মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে গুলি করার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ শুরু করেছিল উগ্রহিন্দুত্ববাদী রাম ভক্ত গোপাল নামের ই সন্ত্রাসী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উগ্রহিন্দুত্ববাদী ই সন্ত্রাসীর গুলিতে জামিয়ার এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে।
হামলাকারী নিজেকে উগ্রহিন্দুত্ববাদী রামভক্ত গোপাল বলে পরিচয় দিয়েছে। গুলিবর্ষণের পরে ভারতীয় হিন্দুত্ববাদী পুলিশ তাকে কাস্টডিতে নিলেও তার ফেসবুকে লাইভ ভিডিওটি সামাজিক মাধ্যমটিতে ছড়িয়ে পড়ে। পরে তা ই অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।
ফেসবুক প্রোফাইলে উগ্রহিন্দুত্ববাদী গোপাল নিজের সম্পর্কে লিখেছে, রাম ভক্তিই যথেষ্ট, বাকিটা সময় আসলে দেখা যাবে।
মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহীন বাগে চলমান আন্দোলনের বিরুদ্ধে তার প্রোফাইলে বেশ কিছু মুসলিম বিদ্বেষ ও সাম্প্রদায়িক উক্তি রয়েছে। এছাড়া প্রতিশোধ নেওয়ার পরিকল্পনাও পাওয়া গেছে। এক পোস্টে হিন্দুত্ববাদী সন্ত্রাসী বলেছে, ‘শাহীনবাগ গেম ওভার’।


শেয়ার করুন

0 facebook: