আন্তর্জাতীক
ডেস্ক।। ফিলিস্তিনের পবিত্র আল-কুদস শহরে (জেরুজালেম) মুসলমানদের
প্রথম কেবলা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখল করে প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে
উগ্রইহুদিবাদী ইজরাঈলি দখলদার বাহিনী।
ক্রুসেডার যুক্তরাষ্ট্র এবং
উগ্রইহুদিবাদী ইজরাঈল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর
চাপিয়ে দেওয়া তথাকথিত ‘শান্তি পরিকল্পনা’
প্রকাশের পর স্থানীয় সময় আজ
বৃহস্পতিবার বিকেলে পবিত্র আল-আকসা মসজিদ দখল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা ‘মিডল ইস্ট মনিটর’-এর এক প্রতিবেদনে এই তথ্য
প্রকাশ করা হয়েছে।
পবিত্র আল কুদস শহরের ইসলামিক
এনডোমেন্টস বিভাগের (ওয়াকফ) এক কর্মকর্তা ‘মা’আন নিউজ এজেন্সি’কে জানিয়েছেন,
আজ বিকেলে আল-আকসা মসজিদ
প্রাঙ্গণ দখল করে এর সকল প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে
উগ্রইহুদিবাদী ইজরাঈলি দখরদার বাহিনী। কাউকে ঢুকতে এবং বের হতে দেওয়া
হচ্ছে না।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের ঐই প্রতিবেদনে বলা হয়েছে,
পবিত্র আল-আকসা প্রাঙ্গণ থেকে দুই
ফিলিস্তিনি যুবককে আটক করে বাব আল-সিলসিলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় তাদের মারধরও করা হয়।
পবিত্র আল কুদসে অভিযান, আটক এবং গ্রেপ্তার
নিয়মিত ঘটনা হলেও ক্রুসেডার
যুক্তরাষ্ট্র কর্তৃক ‘ডিল
অব দ্য সেঞ্চুরি’ প্রকাশের
পর তা নতুন মাত্রা পেয়েছে। এর
আগে গত শুক্রবার সকালের নামাজ শেষে বেরিয়ে আসা মুসল্লিদের ওপর হামলা চালায় উগ্রইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। তাছাড়াও ঐই
দিন পূর্ব জেরুজালেমের বেইত সাফাফা এলাকায় শারাফাত মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে
কট্টরপন্থী উগ্রবাদি ইহুদিরা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: