![]() |
স্টাফ রিপোর্ট।। বান্দরবানের পাশ্ববর্তী
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ক্রুসেডার
খ্রিস্টান মিশনারি প্রাঙ্গণের ভেতরে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে
অভিযোগ উঠেছে।
গত শুক্রবার রাতে চকরিয়া উপজেলার হেবারন
মিশন চত্বরে ঘটনাটি ঘটে বলে জানা যায়।
ধর্ষণের ঘটনায় ঐই শিক্ষার্থীর অভিভাবক
চকরিয়া থানায় মামলা দায়ের করেন।
উক্ত ঘটনায় ধর্ষণকারী শিমু বড়ুয়া (৩০) নামে
একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চকরিয়া উপজেলার ক্রুসেডার খ্রিস্টান মিশনারি
হেবরন মিশন প্রাঙ্গণে একটি রাজনৈতিক দলের অনুষ্ঠান চলাকালে তাকে ধর্ষণ করা হয়।
ঘটনার পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা
অসুস্থ ছাত্রীকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত
চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে, অনুষ্ঠানস্থল
থেকে পানি খাওয়ার জন্য পাশের একটি টিউবওয়েলে যায় সেই কিশোরী। সেই সময় ঐই যুবক
তাকে ধর্ষণ করে।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: