Monday, February 3, 2020

সারাবিশ্বের মানুষের মাস্ক প্রয়োজন, কিন্তু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত



আন্তর্জাতীক ডেস্ক।। মাওবাদী চীনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যুর সংখ্যাএখন পর্যন্ত চীন দেশে অন্তত দু'শ ৫৯ জন নিহতের খবর পাওয়া গেছেগতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো অন্তত ১১ হাজার সাতশ ৯১ জন আক্রান্ত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে মাস্ক পরে সময় পার করার চেষ্টা করছেন সারাবিশ্বের মানুষ

ফলে ব্যাপকহারে বেড়ে গেছে মাস্ক এর চাহিদাএদিকে মাস্ক রপ্তানিতে ভারত সরকারের পক্ষে নিষেধাজ্ঞা জারি করা হয়েছেএতে করে ভারত থেকে কোনো ধরনের মাস্কবিদেশে রপ্তানি করা যাবে না

ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড-এর পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছেসেখানে বলা হয়েছে, শুধু রেসপিরেটরি মাস্কই নয়, বায়ুবাহিত ধূলিকণা ঠেকাতে যেসব ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিক্রি হয়, তার কোনোটাই এখন রপ্তানি করা যাবে নাএমনকি পরবর্তী নির্দেশনা না-দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্‍‌ থাকবে

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির পরীক্ষাগার ছাড়াও আলেপ্পে, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও মুম্বাইয়ের ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের চারটি পরীক্ষাগারে চিকিৎসার জন্য নমুনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: