![]() |
স্টাফ রিপোর্ট।। সম্প্রতি
ইসলামবিরোধী যে সব অপপ্রচার করা হচ্ছে সে জন্য ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সচেতন
থাকা উচিত বলে মন্তব্য
করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, সত্যিকারভাবে যারা এগুলো
করছে তাদের তালিকা তৈরি করে সেই সমস্ত তথাকথিত আলেমধারী ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনানুগ
ব্যবস্থা হওয়া বাঞ্ছনীয়।
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ
প্রস্তাবের আলোচনায়
অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনতাবিরোধী
জামায়াতের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যদিও জামায়াতকে দল হিসেবে
এখনও নিষিদ্ধ করতে পারিনি। এটা স্বীকার করতেই হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন,
জামায়াতকে
নিষিদ্ধ করার
ব্যবস্থা গ্রহণ করা হোক।
তিনি এ সময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেন, দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ ড. কামাল
হোসেন গত পরশু দিন যে কথা বলেছেন সারা জাতির সঙ্গে আমিও হতবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। অনেকে বলেন সংবিধান প্রণেতা, বাস্তবে যাই হোক। তিনি
আইনমন্ত্রী থাকাকালীন সংবিধান প্রণয়ন হয়েছিল তখন তিনি তার কনভেনার ছিল সেই কমিটির। সেই কৃতিত্বের অধিকারী হতেই
পারেন। তবে মুক্তিযুদ্ধের
সময় তার অবস্থান রহস্যজনক ছিল।
জাতির পিতা বঙ্গবন্ধুর নামে একটা আন্তর্জাতিক পুরস্কার প্রচলন
করার দাবি জানিয়ে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন,
যেমনিভাবে
নোবেল পুরস্কার দেয়া হয়,
তেমনিভাবে
বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার এই বছর থেকেই চালু করার জন্য সরকারের প্রতি
প্রস্তাব রাখছি। এ ছাড়া ইউনেস্কো থেকে যে আন্তর্জাতিক পুরস্কার দেয়া হয় সেখানে যেন বঙ্গবন্ধু নামে একটা
পুরস্কার প্রচলন
করা হয়। এ জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
লুই আই কান-এর নকশা বাস্তবায়নে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে
মন্ত্রী বলেন, লুই আই কানের নকশা আনার
পর ভাবছিলাম নকশা অনুযায়ী সবকিছু হবে। আপনি (স্পিকার) বিষয়টি দেখবেন যেন লুই আই কানের নকশা বর্হিভূত যে সব
কবর ও স্থাপনা
রয়েছে সেগুলো যেন অপসারণ করা হয়।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: