![]() |
স্টাফ রিপোর্ট।। শরিয়ত বাউলকে আইসিটি আইনে গ্রেফতার করে জেলখানায় রাখা হলেও
যুদ্ধাপরাধী সাঈদীর স্বপক্ষে ওয়াজ করার পরও তথাকথিত মাওলানা মিজানুর রহমান আজহারী
কীভাবে বিদেশে চলে গেল—এ
নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন
ওর্য়ার্কার্স
পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন,
জনৈক
আজহারী সম্পর্কে ধর্মমন্ত্রী
বলেছেন সে জামাতের পক্ষ হয়ে কাজ করছে। এরপরও তাকে আইসিটি আইনে আটক করা হয়নি, নির্বিঘ্নে মালয়েশিয়ায়
পাড়ি জমালেন। এটা কিভাবে সম্ভব
হলো
এ প্রশ্ন রাখছি মহান এই সংসদে।
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ
প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মেনন সংসদে এসব কথা বলেন। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এ সময় সংসদে
সভাপতিত্ব করছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: