Tuesday, February 11, 2020

ক্রুসেডার মার্কিনীদের সাথে সুর মিলিয়ে বীরদের সন্ত্রাসী বললে এ অঞ্চলে স্থান হবে নাঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতীক ডেস্ক।। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে যারা মধ্যপ্রাচ্যের বীর সেনানীদের সন্ত্রাসী বলবে এ অঞ্চলে তাদের কোনো স্থান নেই।

তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের এক সমাবেশে সোমবার বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর পার্সটুডের।

ইসলামী বিপ্লবের ৪১তম বিজয়বার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকরা প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং এ সময় তাদের উদ্দেশে জারিফও বক্তব্য রাখেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪১ বছর ধরে অনেকে ইসলামী প্রজাতন্ত্রের পতন কামনা করে এসেছে এবং ইরানের ব্যাপারে নিজের ভুল ও অন্যায় নীতিতে অটল রয়েছে।

ইরান সম্পর্কে আংশিক বা পুরোপুরি ভুল ধারণার কারণে কিছু দেশ যে নীতি গ্রহণ করেছে, তাকে ভয়ঙ্করউল্লেখ করে জারিফ বলেন, মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও তার সহযোদ্ধাদের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে আমেরিকার প্রতি মধ্যপ্রাচ্যের জনগণের মনে কী পরিমাণ ঘৃণা ও ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে।

পররাষ্ট্রমন্ত্রী জারিফ বিদেশি কূটনীতিকদের উদ্দেশে আরও বলেন, পশ্চিমা দেশগুলোকে ইরানের ব্যাপারে ভুল ধারণা থেকে সরে আসতে হবে।


শেয়ার করুন

0 facebook: