![]() |
আন্তর্জাতীক ডেস্ক।। বিশ্বাস
করুন বা না-ই করুন, আসামের জাতীয় নাগরিকপঞ্জির
চূড়ান্ত তালিকা উধাও সরকারি ওয়েবসাইট থেকে। গত বছর অগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকা আসাম এনআরসি-র
অফিসিয়াল ওয়েবসাইট
www.nrcassam.nic.in- এ
প্রকাশিত হয়। গত বছর ডিসেম্বর থেকেই তালিকাটি সাইটে দেখা যাচ্ছে না।
কেউ যদি এনআরসি ওয়েবসাইটের ‘রেজাল্ট ফর
অল
এনআরসি এপ্লিকেন্ট এজ পার ড্রাফট এনআরসি এন্ড সাপ্লিমেন্টারি লিস্ট অব ইনক্লুসন এন্ড
এক্সক্লুসন (ফাইনাল এনআরসি)’-এর
লিংক ১-এর ক্লিক করেন তাহলে
তিনি
কিছুই দেখতে পাবেন না। সেখানে লেখা ভেসে উঠবে যে ‘এই পৃষ্ঠা দেখা
যাচ্ছে
না।’
আসামের চূড়ান্ত এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) প্রকাশিত হয় ২০১৯ সালের
৩১ আগস্ট। এতে ১৯ লাখ লোকের নাম বাদ পড়ে।
এই তালিকা প্রকাশ করার আগে যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি বা
হয়েছে তাদের আলাদা আলাদা তালিকা প্রকাশ করে এনআরসি কর্তৃপক্ষ।
কিন্তু সরকারি ওয়েবসাইট থেকে এসব উপাত্ত উধাও হয়ে যাচ্ছে।
এই ওয়েবসাইট তৈরি করা হয়েছিলো সত্যিকারের ভারতীয় নাগরিক ও বিদেশী নাগরিকদের চিহ্নিত করার জন্য। ১৯৭১ সালের ২৪ মার্চের
মাঝ রাতের
পর যারা আসামে প্রবেশ করে তাদেরকে বিদেশী হিসেবে চিহ্নিত করা হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৯ সালের অক্টোবরে যাদের
নাম অন্তর্ভুক্ত হয়েছে বা যাদের হয়নি তাদের বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া
পাওয়া যেতো।
শীর্ষ আদালতের সরাসরি তত্ত্বাবধানে আসামে এই এনআরসি তালিকা
তৈরির কাজ সম্পন্ন হয়। এই প্রক্রিয়া সমন্বয় করেন আইএএস অফিসার প্রতীক হাজেলা।
আসামের প্রধান বিরোধী দল এই ঘটনাকে অত্যন্ত রহস্যময় এবং এর
পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে। তবে স্বরাষ্ট্রমণালয় একে নেহাতই প্রযুক্তিগত সমস্যা বলে
জানিয়েছে। আগামী ২-৩ দিনের
মধ্যেই জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা ফের সরকারি ওয়েবসাইটে দেখা যাবে বলে দাবি
কেন্দ্রের।
এনআরসি-র আসাম কোঅর্ডিনেটর হীতেশ দেবশর্মা জানিয়েছেন, 'এই তালিকা সংরক্ষণের
জন্য ক্লাউড সার্ভিস দিচ্ছে
উইপ্রো।
গত বছর ১৯ অক্টোবর পর্যন্ত উইপ্রোর সঙ্গে চুক্তি ছিল। সাবেক আসাম এনআরসি কোঅর্ডিনেটর
প্রতীক হাজেলা চুক্তি রিনিউ করেনি। সেই কারণেই ১৫ ডিসেম্বরের পর থেকে সব ডেটা অফলাইন হয়ে যায়।'
হীতেশ দেবশর্মা ২৪ ডিসেম্বর আসাম এনআরসি-র দায়িত্ব
নিয়েছেন। উইপ্রোর সঙ্গে এই বিষয়ে কথাবার্তা হয়েছে এবং শিগগিরই তালিকা ওয়েবসাইটে
দেখা যাবে বলে দাবি করেছে সে।
তবে আসাম রাজ্যবিধান সভায় বিরোধী দল কংগ্রেসের তো দেবব্রত সাইকিয়া
এ ব্যাপারে রেজিস্টার জেনারেল ও সেনসাস কমিশনারকে পত্র দিয়েছেন বলে জানা গেছে।
পত্রে তিনি অভিযোগ করেন যে এনআরসি কর্তৃপক্ষের ঢিলেমীর কারণে
আপিল প্রক্রিয়া শুরু হতে পরেনি। তার
আগেই ওয়েবসাইট
থেকে তথ্য উধাও হয়ে যাচ্ছে। ফলে এটা কারো কারসাজি বলে সন্দেহ করার যথেষ্ঠ কারণ রয়েছে। সুপ্রিম
কোর্টের নির্দেশ অমান্য করে ইচ্ছাকৃতভাবে কাজটি করা হচ্ছে।
সুত্রঃ এসএএম
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: