Saturday, February 15, 2020

ইমরান খানকে উদ্দেশ্য করে, আসুন মুসলিম বিশ্বের জন্য আমরা ইতিহাস তৈরি করিঃ এরদোগান


আন্তর্জাতীক ডেস্ক।। তুরস্কের সুলতান রজব তাইয়েব এরদোগান শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তান সংসদে ভাষণ দিয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুর্কি রাষ্ট্রপতির সাথেই ছিলেন।

এরদোগান বলেন, আমি কখনও পাকিস্তানে অপরিচিত বা একাকীত্ব অনুভব করিনি। তিনি বলেন, পাকিস্তানে অবস্থানকালে সবসময় মনে হয় আমি নিজের বাড়িতেই রয়েছি। এসময় তিনি পাকিস্তানি ও তুর্কিদের মধ্যে ঘনিষ্ঠতার প্রশংসা করেন।

জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার তুর্কি রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে উল্লেখ করেন, এরদোগান পাকিস্তানের সত্যিকারের বন্ধু এবং ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা।

তুর্কি সুলতান ভাষণের জন্য আসলে সংসদের সদস্যগণ ডেস্কে পাথর মেরে তাঁকে স্বাগত জানান। এরপর পার্লামেন্টে পাকিস্তান ও তুরস্কের জাতীয় সংগীত বাজানো হয়।

সুলতান এরদোগান সিনেটরদের ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি সংসদে ইমরান খানকে লক্ষ্য করে বলেন, আসুন মুসলিম বিশ্বের জন্য আমরা ইতিহাস তৈরি করি।


শেয়ার করুন

0 facebook: