Saturday, February 15, 2020

প্রথমবারের মতো সৌদি আরব সফরে উগ্রইহুদীবাদী ইসরাঈলের প্রতিনিধি দল



আন্তর্জাতীক ডেস্ক।। শেখ মুহাম্মাদ বিন আব্দুল কারিম বিন আবদুল আজিজ আলে ঈসার সঙ্গে এক উগ্রইহুদি সন্ত্রাসী রাবাইয়ের বৈঠক।

প্রথমবারের মতো সৌদি আরব সফর করেছে উগ্রইহুদীবাদী ইসরালের একটি প্রতিনিধি দল। চলতি সপ্তাহে আমেরিকার একটি উগ্রইহুদী গ্রুপের ছদ্মাবরণে ইসরালের ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি সৌদি সফর করে।

গত কয়েক বছর ধরে উগ্রইহুদীবাদী ইসরাল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উষ্ণতর করার যে চেষ্টা চলছে তারই অংশ হিসেবে এ সফর বলে মনে করা হচ্ছে।

শুক্রবার উগ্রইহুদীবাদী ইসরালের ইংরেজি ভাষার সংবাদপত্র জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘কনফারেন্স অফ প্রেসিডেন্টসনামে আমেরিকার একটি প্রভাবশালী উগ্রইহুদী সংস্থার সদস্যরা সৌদি আরব সফর করে। ১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া শুরুর পর থেকে এই প্রথম এ ধরনের প্রতিনিধিদল সৌদি আরব সফরে গেল।

জিউশ টেলিগ্রাফিক এজেন্সি বলেছে, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উগ্রইহুদীবাদী প্রতিনিধিদলটি সৌদি আরব সফর করে। এ সময় কথিত ওয়ার্ল্ড মুসলিম লীগের মহাসচিব শেখ মুহাম্মাদ বিন আব্দুল কারিম বিন আবদুল আজিজ আলে ঈসা-সহ সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে করিম বিন আলে ঈসার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব বৈঠকে তথাকথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা হয়।


শেয়ার করুন

0 facebook: