Monday, February 17, 2020

ইসরাঈলের পতাকা পুড়ানোতে ১ জনের জেল, ইহুদীদের সাথে থাকবে বলে ঘোষণা বাহরাইনের


আন্তর্জাতীক ডেস্ক।। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকালে উগ্রইহুদিবাদী ইসরালের পতাকা পুড়ানোর দায়ে এক বাহরাইনীকে ৩ বছরের জেল দিয়েছে বাহরাইনের আদালত।

সম্প্রতি বাহরাইনের পত্রিকা আল বালাদ এর পক্ষ থেকে বলা হয়, বাহরাইনের উচ্চ আদালত থেকে এই রায় ঘোষণা করা হয়। এতে কারণ হিসেবে দেশে অশান্তি ও দাঙ্গা সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ্য করা হয়।

আরো বলা হয়, শুধু উগ্রইহুদিবাদী ইসরাল নয়, বিশ্বের যেকোনো দেশ হলেও আদালত একই সিদ্ধান্ত দিত।

উল্লেখ্য, পূর্বে উগ্রইহুদীবাদী ইসরালের সাথে বাহরাইনের সম্পর্ক জোরদার না থাকলেও গত বছর ইসরালের সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে বাহরাইনের পক্ষ থেকে বার্তা প্রেরণ করা হয়েছে।

গত জুনে বাহরাইনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমদ আলে খলিফা বলে, ইসরা সন্ত্রাসীরা বর্তমানে যে সীমান্ত নিয়ে আছে তাতে ইসরালের সম্পূর্ণ অধিকার রয়েছে। এবং বাহরাইন সহ আরবের রাষ্ট্রসমূহ উগ্রইহুদীবাদী ইসরালের পক্ষে অবস্থান করবে।


শেয়ার করুন

0 facebook: