![]() |
স্টাফ রিপোর্ট।।
জমিয়তে
উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন বলেছেন, বাংলা ভাষার জন্য আমাদের
দেশের মুসলমান সূর্যসন্তান সালাম বরকত,
জাব্বাররা প্রাণ দিয়ছে। বাংলাদেশের
ভাষাপ্রেমিকদের আন্দোলনের কারনে আজ ২১ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।
তিনি রবিবার (২৩ ফেব্রয়ারি) সিলেটের কানাইঘাট উপজেলায় গাছবাড়ী
ছাত্র জমিয়ত
ভাষা আন্দোলনে উলামায়ে কেরাম এর অবদান শীর্ষক আলোচনা সভা ক্বেরাত মাহফিল ও সাংস্কৃতিক
অনুষ্ঠানে প্রধান আলোচকের আলোচনায় এ সব কথা বলেন।
মাওলানা জয়নুল আবেদীন বলেন, ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তারা বাংলাদেশের সংস্কৃতিতে উগ্রহিন্দুত্ববাদী ভারতের আধিপত্য বিস্তারের জন্য আন্দোলন
করেনি, বাংলাদেশে
৯২ভাগ মুসলিমের দেশ এখানে সাহিত্য চর্চার নামে হিন্দুয়ানী সংস্কৃতি চলতে পারেনা। বাংলাসাহিত্যে
আজ কলকাতার আধিপত্য মেনে নেওয়া যায়না।
জনাব নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে
উপস্থিত ছিলেন
কবি মুহিব খান। বিশেষ আলোচক হিসাবে আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর
সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ মানুষ মাওলানা বিলাল আহমদ ইমরান।
মীম সুফিয়ানের
উপস্থাপনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্বাস উদ্দিন চেয়ারম্যান, যুব দল নেতা ফখরুল ইসলাম, প্রবাসী মাওলানা মাসুদ
আজহার, সম্ভাব্য
চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইয়াহ ইয়া, যুব নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা হাফিজ ফয়েজ উদ্দিন, হাফিজ রিয়াজ উদ্দীন উবায়দুল্লাহ দরবস্তি। রাফি সালিম সহ গাছবাড়ী
ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: