![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। ইয়েমেনসহ
মধ্যপ্রাচ্যের প্রতিটি আঞ্চলিক সংঘাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের
বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ এনেছে সৌদি আরবের তাগুত দরবারের কথিত ইসলামিক স্কলার ও
দেশটির প্রথম সারীর লেখক ড. আয়েজ আল কারনী।
ইয়েমেনিদের
হত্যার পেছনে তুর্কি প্রেসিডেন্টের হাত রয়েছে অভিযোগ করে সে বলেছে, এরদোগান
সব আঞ্চলিক ফেতনার সঙ্গে জড়িয়ে পড়েছেন। শনিবার আরটি নিউজ আরবিসহ আরব নিউজ এ খবর জানিয়েছে।
এরদোগান
সৌদি আরবের সব শত্রুর পাশে দাঁড়িয়েছেন মন্তব্য করে সৌদি দরবারী শায়খ আয়েজ আল-কারনী
বলেছে, সৌদির
সব শত্রুর পাশে দাঁড়িয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদই
ইসলামী বিশ্বের প্রকৃত নেতা;
এরদোগান নন। কেননা, সৌদি আরবই সব মুসলিম ইস্যুতে সাহায্যকারী।
এরদোগানের
প্রশংসা করা তার আগের একটি ভিডিও প্রসঙ্গে জনপ্রিয় এ লেখক বলেছে, অন্য
মুসলমানদের মতো আমিও এরদোগানের ব্যাপারে ধোঁকা খেয়েছিলাম। তার সম্পর্কে আমি বিভ্রান্তির
শিকার হয়েছিলাম। তবে এখন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। আমরা ইসলামকে ভালোবাসি- এ জন্য
এমন নেতাকেই ভালোবাসব যিনি ইসলামের সাহায্য করেন।
আয়েজ
আল-কারনী মনে করে, আন্তর্জাতিক
প্রতিটি ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধিতা
করার ধারাবাহিক মানসিকতার মাধ্যমেই এরদোগানের প্রকৃত বাস্তবতা বেরিয়ে এসেছে।
সে আরও
বলেছে, এরদোগানই
সর্বপ্রথম মুসলিম নেতা যিনি ইহুদিদের হায়েতুল বোরাক (বোরাকের দেয়াল। ইহুদিরা এখানে
কেঁদে কেঁদে প্রার্থনা করে। তাদের ধর্মমতে আল আকসার এই প্রান্তটি পুণ্যময়ী) ভিজিট করেছেন।
দখলদারদের
অবৈধ রাষ্ট্রটিতে তুরস্কের দূতাবাসও রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
এরদোগানের
বিরুদ্ধে কথার ফুলঝুরিতে ইসলামিক ইস্যুগুলো বিক্রি করে ফেলার অভিযোগ তুলে আয়েজ আল-কারনী
বলেছে, সিরিয়ানদের
হত্যা করতে এরদোগান সিরিয়ায় অনুপ্রবেশ করেছেন। অনুরূপভাবে লিবিয়া ও ইয়েমেনের ব্যাপারেও
একই ভূমিকা পালন করছেন তিনি।
সূত্রঃ আরটি
আরবি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরষ্ক
সৌদি আরব

0 facebook: