স্টাফ রিপোর্ট।। চুরির
অভিযোগে চোর ধরতে গিয়ে চোরের শয়ন কক্ষে পুলিশ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহার করা ৭ দশমিক
৬ বোরের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই মালামাল। গ্রেফতার করা
হয়েছে মোহাম্মদ সোহান
নামে ওই চোরকে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের
সম্মেলন কক্ষে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ।
ডিসি জানায়,
গত
১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অজ্ঞাতনামা চোর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকার আমিনুল
ইসলামের দরজার তালা
ভেড়ে বাসায় চুরি করে। তার বাসা থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের বালা, দুইটি স্বর্ণের ব্রেসলেট, তিনটি স্বর্ণের গলার
চেইন, দুইটি গলার হার, তিন জোড়া স্বর্ণের কানের
দুল, ৮টি
স্বর্ণের হাতের আঙটি, যার
ওজন ১০ ভরি
চুরি হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। মামলার তদন্ত করতে গিয়ে চোর সোহানের
যোগসাজশ খুঁজে পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান জানায়, সে নিয়মিত ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল
দেখে চুরিতে লিপ্ত হয়। সেখান থেকেই মূলত চুরির আধুনিক কলাকৌশল রপ্ত করে। সে দিনের বেলাতে চুরি করাকে বেছে
নিতো। প্রথমে দারোয়ানের
গতিবিধি লক্ষ্য করতো। এরপর বাসায় প্রবেশ করতো। বাসায় দরজায় তালা মারা থাকলে বিশেষ
যন্ত্রের মাধ্যমে তালা খুলতো।

0 facebook: