স্টাফ রিপোর্ট।। বিশ্ব
শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন উগ্রহিন্দুত্ববাদী ভারতের
জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।
ভারতের প্রখ্যাত এ দেওবন্দী
মুরুব্বি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত
প্রয়াত মাওলানা সায়্যিদ আসাআদ মাদানীর ছেলে।
মঙ্গলবার রাজধানীর জহুরুল ইসলাম সিটিতে (আফতাবনগর) আল
জামিয়াতুল ইসলামিয়া
ইদারাতুল উলুম (আফতার নগর মাদ্রাসার) ইসলাহী জোড়ে অংশ নেবেন তিনি।
এ ইসলাহি জোড়ে মাওলানা মাহমুদ মাদানীর পিতা ও ভারতের প্রখ্যাত
আলেম মাওলানা
সাইয়্যিদ আসআদ মাদানীর খলিফা ও কওমি মুরুব্বিরা অংশগ্রহণ করবেন।
আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের প্রিন্সিপাল মুফতি
মোহাম্মদ আলী
দেশের সকল কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের
এ ইসলাহি জোড়ে অংশগ্রহণ
করার আহ্বান জানিয়েছেন।
জানা যায়,
মঙ্গলবার
সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী। মঙ্গলবার
সারাদিন আফতাবনগর
মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত ইসলাহী জোড়ে থাকবেন তিনি।
এদিন আসরের পর ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও মাগরিবের পর আম
বয়ান পেশ করবেন
মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী। বুধবার সুনামগঞ্জ আল হক পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
প্রসঙ্গত,
জমিয়তে
উলামায়ে হিন্দ ভারতীয় দেওবন্দীদের
সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম।
ব্রিটিশবিরোধী আন্দোলনের পর এক ঘটনার
প্রেক্ষিতে এ সংগঠনটির জন্ম। ১৯৪৭
সালে পাকিস্তান আন্দোলনের সময় এই সংগঠনটি
বিরোধীতা করেছিল।
ভারতে হিন্দুপ্রীতির জন্য বিখ্যাত
ব্যাক্তিত্ব হলেন মাহমুদ মাদানী। তিনি মুসলমানদের কাশ্মীর আন্দোলনের বিরোধীতা
করেছেন। ভারতে খিলাফত দরকার নেই এমন মন্তব্যও তিনি করেছেন। উগ্রহিন্দুদের গুরু ঠাকুরের
সাথে উনার উঠার বসা রয়েছে। উগ্রহিন্দুত্ববাদীরা যখন গরু খাওয়া নিয়ে ভারতের
মুসলমানগণকে হত্যা করছিলো তখন মাহমুদ মাদানী সাহেব বলেছিলেন গরু হিন্দুদের মা, তাই
মুসলমানদের গরু না খাওয়াই ভাল।
এছাড়া, দেওবন্দে ইসলামিক অনুষ্ঠান হলে
সেখানে হিন্দু গুরুদের আমন্ত্রণ করা হয় এবং হিন্দু মুসলিম সম্প্রিতির কথা বলে তিনি
মুসলমানগণকে হিন্দুদের অধিনে থাকার জন্য পরামর্শদেন।
মাওলানা মাহমুদ মাদানী সাইয়্যেদ
হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র ও সাইয়্যিদ আসআদ মাদানীর ছেলে।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: