Saturday, March 14, 2020

ময়মনসিংহে ২৫ জন জুয়ারি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্ট।। আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো: বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ময়মনসিংহের ত্রিশাল, কোতোয়ালী ও নান্দাইল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৩ জুয়ারি ও ২ মাদক কারবারীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় ৭০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির এস আই শরীফ হায়দার আলী, এস আই হাবিবুর হরমান, এস আই সোহরাব আলী এস আই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ জেলার ত্রিশাল বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় জুয়া খেলার আসর থেকে জুয়ারী আমিনুল ইসলাম (৪০), মোঃ মুসা মিয়া (৪০), হেলাল মিয়া (৩৮),আতিকুল ইসলাম (৫০) আব্দুস সামাদ (৩৫), সেলিম মিয়া (৩৫), আলমাস (৫৮), গৌতম মোদক (৫০ ),কোতোয়ালী থানা এলাকা থেকে জুয়ারী খায়রুল (২৫), ফজলুল হক (৪০), শফিকুল (৫০), ফজলুল হক (৩৮), রফিক (২৮), হাসেম (৪৫),আঃ মজিদ (৫৪)ইসলাম উদ্দিন (৫৮) সিরাজুল ইসলাম (৪৮), মাসুম (৩৫),) শ্রী বুল বুল (২৯), রতন পাল(২৬), রাহুল বিন(২৩), অরজুন বিন(৩৩), সিপলপ খান(৩৮), জেলার নান্দাইল থানাধীন রাজাবাড়ীয়া বাজার থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৮) মামুন মিয়া (২৫) কে গ্রেফতার করে।

শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবর ওসি শাহ কামাল আকন্দ।


শেয়ার করুন

0 facebook: