স্টাফ রিপোর্ট।। ভারতের উগ্র হিন্দুত্ববাদী মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ। করোনাভাইরাস ঠেকাতে দিল্লীতে গোমূত্র পার্টির আয়োজন করল হিন্দু মহাসভা।
দিল্লীতে নোভেল করোনাভাইরাসের
সংক্রমণ রুখতে চা পার্টির
মতো ‘গোমূত্র
পার্টি’ আয়োজনের
সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল
উগ্র হিন্দুত্ববাদী মহাসভা। সেই পার্টিই অনুষ্ঠিত হল শনিবার।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪ হয়েছে। ইতিমধ্যেই
মৃত্যু হয়েছে
২ জনের। গোটা দেশজুড়েই আতঙ্কের পরিস্থিতি। এই পরিস্থিতিতে করোনা রুখতে গোমুত্র এবং গোবরের
ওপরেই প্রবল আস্থা দেখিয়েছে উগ্র হিন্দুত্ববাদী মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ। এই মারণ ভাইরাস নির্মূল করতে গোমূত্র, গোবর এবং গোজাত সামগ্রীর উপকারিতা
সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। এর আগে করোনাভাইরাসকে ‘অবতার’ আখ্যা দিয়েছিল চক্রপাণি মহারাজ। আমিষাশীদের
শাস্তি দিতে ও ক্ষুদ্র প্রাণিদের রক্ষার্থেই এই ভাইরাসের পৃথিবীতে আগমন বলেও মন্তব্য করেছিল এই উগ্রহিন্দুত্ববাদী।
একটি সর্বভারতীয় অনলাইন সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে
চক্রপাণি মহারাজ
বলেছিলেন, ‘চা
পার্টির মতো আমরা গোমূত্র পার্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এই সমস্ত গোমূত্র পার্টিতে আমরা করোনাভাইরাস কি এবং
গোজাত পণ্য গ্রহণ
করলে কীভাবেই এই রোগ থেকে বাঁচা যায় সে সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাব।’ সে আরও বলেছিল, ‘এই অনুষ্ঠানে গোমূত্র
বিলির জন্য আলাদা কাউন্টার
থাকবে। এখান থেকে লোকজন পানের জন্য গোমূত্র সংগ্রহে করতে পারবে। পাশাপাশি ঘুঁটে এবং গোবরের
তৈরী ধুপকাঠি পাওয়া যাবে। এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করলে সঙ্গে সঙ্গে করোনাভাইরাস ধ্বংস হয়ে যাবে।’
সেই মোতাবেকই এদিন অনুষ্ঠিত হল গোমূত্র পার্টি। দলেদলে ভক্তরা
এসে পানও করল
গোমূত্র। দিল্লীর উগ্রহিন্দু মহাসভা ভবনে গোমূত্র পার্টি
আয়োজন করা হয়েছিল।
এর পরে দেশজুড়ে এমন পার্টির আয়োজন করবে বলে জানিয়েছে হিন্দু মহাসভা। করোনাভাইরাসের
বিরুদ্ধে এই লড়াইয়ে গোশালাগুলিকে যুক্ত করতে চায় মহাসভা। এই জন্য গোশালাগুলির সঙ্গে তারা যোগাযোগ করা শুরু করে
দিয়েছে বলে চক্রপাণি
মহারাজ জানিয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
হিন্দু সমাচার

0 facebook: