Monday, March 16, 2020

করোনায় মৃতদের পরিবারের সাথে প্রতারণা করেছে উগ্রহিন্দুত্ববাদী মোদি সরকার


আন্তর্জাতীক ডেস্ক।। উগ্র হিন্দুত্ববাদী ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল তা বাতিল করেছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি সরকার। এমনকি করোনা আক্রান্তদের চিকিৎসার খরচের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে সিদ্ধান্ত থেকেইও সরে এসেছে কেন্দ্র।

সম্প্রতি এক ঘোষণায় বলা হয়েছিল, করোনা রোগে মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা করোনার চিকিৎসা কিংবা উদ্ধারকাজে যুক্ত, তাদের মৃত্যুতেও আর্থিক সাহায্য করা হবে।

কিন্তু মোদি সরকারের সর্বশেষ ঘোষণায় ক্ষতিপূরণের ওই কথা রাখা হয়নি বলে সূত্রের খবরে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আজকাল।

এমনকি পূর্বের ঘোষণায় কোভিড১৯ পজিটিভ ব্যক্তিদের হাসপাতালে ভর্তিসহ চিকিৎসায় সহযোগিতার উল্লেখ থাকলেও চার লাখ টাকা ক্ষতিপূরণের উল্লেখ নেই।
আবার করোনার চিকিৎসা খরচও কেন্দ্র আর দেবে না। তবে কেন আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে তাও বলা হয়নি।


শেয়ার করুন

0 facebook: