আন্তর্জাতীক ডেস্ক।। বিশ্বের
অনেক রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। তাদের
মধ্যে চলতি সপ্তাহেই অনেকের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া আরও অনেকে করোনাভাইরাস সংক্রমিত
ব্যক্তির সংস্পর্শে
আসার কথা বলেছে। সবার তালিকাটা দেখে নেওয়া যাক।
আমেরিকা: মার্কিন ক্রুসেডার
প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন গুজব চারপাশে ছড়িয়ে পড়েছিল। করোনায় আক্রান্ত
ব্রাজিল প্রতিনিধিদলের
সঙ্গে সাক্ষাতের পর এমন শঙ্কা তৈরি হয়। তবে হোয়াইট হাউসে তার ব্যক্তিগত চিকিৎসক
জানিয়েছে, প্রেসিডেন্টের
শরীরে করোনার উপস্থিতি নেই।
তবে দেশটির মিয়ামি শহরের মেয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত
ব্যক্তির সংস্পর্শে আসার পর দেশটির ৯ জন আইনপ্রণেতা ‘সেল্ফ কোয়ারেন্টাইনে’ চলে গেছে। এদের মধ্যে মার্কিন কংগ্রেসের সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য
রয়েছে।
কানাডা: দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোর স্ত্রী সোফি
গ্রেগরি ট্রুডো
করোনায় আক্রান্ত হয়েছে। স্ত্রীসহ ট্রুডো এখন আইসোলেশনে রয়েছে। ট্রুডো বলেছে, সে প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যাবে। তার
শরীরের করোনার কোনো
উপসর্গ দেখা যায়নি এবং করোনা পরীক্ষাও করায়নি।
ফ্রান্স: দেশটিতে চারজন রাজনীতিবিদের শরীরে করোনাভাইরাসের
উপস্থিতি শনাক্ত
করা হয়েছে; এরমধ্যে
একজন আইনপ্রণেতা, পার্লামেন্টের
এক কর্মী, সংস্কৃতি
বিষয়ক মন্ত্রী, বাস্তুসংস্থান
এবং অন্তর্ভুক্তি মন্ত্রীর
প্রতিমন্ত্রী
সেক্রেটারিও রয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্পেন: গতকাল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
হয়েছে। তবে তারা দুজনই এখন ভালো অবস্থায় রয়েছে। ইউরোপের ইতালির পর স্পেনে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ভাইরাসটির।
ব্রাজিল: ব্রাজিলের যে প্রতিনিধি দল সম্প্রতি আমেরিকা সফর
করেছে তাদের মধ্যে
তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে রয়েছে দেশটির প্রেসিডেন্টর প্রেস
সেক্রেটারি, একজন
সিনেটের ও ওয়াশিংটনে নিযুক্ত
ব্রাজিলের
সহকারী রাষ্ট্রদূত।
ইংল্যান্ড: দেশটির জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি নভেল
করোনাভাইরাসে আক্রান্ত
হয়েছে। তার শরীরে করোনার উপস্থিতি শনাক্তের আগে প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি তার
সঙ্গে বৈঠক করেছে। তাই এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীও করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপাইন: দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে করোনায়
আক্রান্ত এক ব্যক্তির
সংস্পর্শে আসার পর তিনি ভাইরাসটিতে সংক্রমিত হতে পারে বলে শঙ্কা শুরু হয়। এর
পরিপ্রেক্ষিতে তার করোনা পরীক্ষা করেন স্বাস্থ্য কর্মকর্তারা। কিন্তু প্রেসিডেন্টের
শরীরের করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যায়নি।
ইরান: দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ রাজনীতিবিদ করোনাভাইরাসে
আক্রান্ত হয়েছে।
তথ্য অনুযায়ী, ইরানের
২৯০ আসনের পার্লামেন্টের ২৩ জন আইনপ্রণেতা করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। দেশটির
বেশ কয়েকজন ভাইস
প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছে।
অস্ট্রেলিয়া: দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার উপস্থিতি
শনাক্ত করা
হয়েছে। এক সপ্তাহের কম সময় আগে সে
আমেরিকা সফর করে। সফরে মার্কিন
অ্যাটর্নি
জেনারেল উইলিয়াম বার, ট্রাম্পকন্যা
ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা
ইভাঙ্কা
ট্রাম্পসহ হোয়াইট হাউসের অন্যানা কর্মকর্তা রয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: