আন্তর্জাতীক ডেস্ক।। কারানোভাইরাস
ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনা নাগরিক ভেবে এক ভারতীয় বংশোদ্ভূত ইহুদীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল দুই ইসরাঈলি সন্ত্রাসী।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর থেকে উগ্র ইহুদীবাদী ইসরাঈলে আসা অ্যাম শালেম সিকসন (২৮) নামে ওই
যুবকের চেহারা চীনাদের মতো হওয়ায় ইসরাঈলিরা
তাদের চীনা নাগরিক
মনে করে। পিটিআই ও রয়টার্সের।
গুরুতর আহতাবস্থায় তাকে উগ্র ইহুদীবাদী ইসরাঈলের পরিয়া হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার
বুকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
রোববারের ওই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইসরাঈলিদের এ আচরণকে বর্ণবাদী ও বৈষম্যমূলক
বলে সমালোচনা করছেন নেটিজিয়ানরা।
সিকসন পুলিশকে বলে, আমি বহুবার হামলাকারীদের বলেছি– আমি চীনা নাগরিক নই,
তা
ছাড়া আমি করোনাভাইরাসেও আক্রান্ত নই। কিন্তু তারা আমার কোনো কথাই শুনল না।
তিন বছর আগে হিন্দুত্ববাদী ভারত
থেকে সিকসনের পরিবার ইসরাঈলে
এসে ইহুদি হিসেবে অভিবাসন সুবিধা গ্রহণ করে।
পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের খুঁজছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল

0 facebook: