Wednesday, March 18, 2020

বাঙ্গালী হিন্দু আগেও গরুর মূত্র খেয়েছে, প্রয়োজনে আবারও খাবেঃ দিলীপ ঘোষ


আন্তর্জাতীক ডেস্ক।। উগ্র হিন্দুত্ববাদী বাঙালি আগেও গরুর মূত্র খেয়েছে, প্রয়োজনে আবার খাবে বলে নতুন করে বিম্ফোরক মন্তব্য করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।

সে বলে, বাংলার উগ্র হিন্দুত্ববাদীরা কখনও না কখনও গরুর মূত্র খেয়েছে। আমাদের পুজাপাঠ হয়, পঞ্চমৃত হয়, সেখানে প্রসাদে সেটা দিতেই হয়। না জেনে সবাই কখনও না কখনও গরুর মূত্র খেয়েছেই। করোনাভাইরাস রুখতে দিল্লীতে উগ্র হিন্দু মহাসভা গরুর মূত্র পার্টির আয়োজন করেছিল। সেখানে দলেদলে মানুষ গিয়ে গরুর মূত্র পান করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সংসদ ভবনে দাঁড়িয়ে দিলিপের এমন মন্তব্য নতুন করে হাসির খোরাক যোগান দিয়েছে।

এখানেই থেমে থাকেনি দিলিপ, নিজের বিষয়েও বলেছে, গরুর মূত্র খেয়েছি, প্রয়োজনে আবার খাব। এতে সমস্যার কিছু নেই। সবাই গরুর মূত্র খায়। পরিস্থিতি এলে আবার খাবে। কাউকে ঘাড় ধরে খাওয়ানো হচ্ছে না। যার বিশ্বাস আছে খাবে।

করোনা রুখতে গোমূত্রের কথা প্রসঙ্গে সে টেনে আনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের প্রসঙ্গ। বলে, মোরারজি দেশাই তো নিজের মূত্র খেত। যারা কিছু জানে না, তারা নতুন জিনিস শুনলে হজম করতে একটু দেরি হয়। যাদের কোনও জ্ঞান নেই, তারাই বিজ্ঞানের ঠেকা নিয়েছে।

দিল্লীর এই নতুন বিস্ফোরক মন্তব্য নয়। কখনও সে বলেছে, মায়ের প্রসাদ খেলেই আর করোনার আক্রমণের মুখে পড়তে হবে না, কখনও আবার বলেছে, বাড়িতেই কাপড় কেটে মাস্ক তৈরি করুন। এবার করোনা রুখতে গরুর মূত্র নিয়ে যখন আসরে নেমেছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি, তখন পশ্চিমবঙ্গের বিজেপির এই নেতার বিস্ফোরক মন্তব্য বেড়িয়ে এলো।

করোনাভাইরাস রুখতে দিল্লিতে উগ্র হিন্দু মহাসভা গরুর মূত্র পার্টির আয়োজন করেছিল। সেখানে দলেদলে মানুষ গিয়ে গরুর মূত্র পান করেন। হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি সেই গরুর মূত্র উৎসব সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেছিল। কলকাতাতেও গরুর পুজা করে মূত্র খাওয়ানোর হিড়িক দেখা গিয়েছে। আবার ডানকুনিতে রীতিমতো ৫০০ টাকা লিটার গরুর মূত্র ও ৫০০ টাকা কিলো গোবরও বিক্রি হচ্ছে।

সূত্র: এই সময়



শেয়ার করুন

0 facebook: