![]() |
স্টাফ রিপোর্ট।। করোনা
পরিস্থিতির মধ্যে মসজিদে না গিয়ে ঘরের মধ্যে সব নামাজ আদায়ের জন্য
মুসল্লিদের জানিয়েছে বর্তমান সময়ের সবচেয়ে ফেতনাবাজ
বিতর্কিত জামাতি বক্তা
মিজানুর রহমান আজহারী।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করোনার জন্য একটি স্ট্যাটাস দেয় সে।
সেখানে আজহারী জানায়, করোনার থেকে বাঁচতে নিজেও হোম কোয়ারেন্টিনে
রয়েছে।
সে বলে, সব নামাজ ঘরে
জামাতে আদায় করেছি। বর্তমান সময় এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না।
‘তাই
সবাইকে বলছি–সবাই
ঘরে থাকুন। এটিই এখন সবচেয়ে বড় মহৌষধ।’
সে বলে, চীন,
ইতালি
ও স্পেনের মতো উন্নত বিশ্বের দেশগুলো যখন করোনা সামলাতে কুপোকাত, ঠিক তখন বাংলাদেশের কথা চিন্তা করলে ভয়ে বুকটা কেঁপে ওঠে।
আজহারী বলে,
স্বাস্থ্যকর্মীদের
পর্যাপ্ত প্রোটেকটিভ ইকুইপমেন্ট নেই। হাসপাতালগুলোতে করোনার উপসর্গ নিয়ে অনেকে মারা যাচ্ছে। পর্যাপ্ত
টেস্টিং কিট
না থাকায় টেস্ট করার সুযোগ মিলছে না। আইইডিসিআরের ম্যানপাওয়ার সংকট।
সে বলে, গতকাল করোনায় মারা যাওয়া
রোগীকে যে চিকিৎসক চেকআপ করেছিল,
সেই
ডাক্তার এখন করোনায় আক্রান্ত। এই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান।
‘চিকিৎসক
যদি আক্রান্ত হন, তা
হলে বিষয়টি কতটা অ্যালার্মিং ভাবতে পারেন? উনি এর মধ্যে যত রোগী দেখেছেন, যত প্রেসক্রিপশন লিখেছেন, সেই প্রেসক্রিপশন নিয়ে যত ফার্মেসিতে
রোগীরা গেছেন সব জায়গায় ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।’
তাই নিজের জন্য,
নিজের
পরবর্তী প্রজন্ম ও নিজের জাতির জন্য সবাইকে নিরাপদ রাখার আহ্বান জানায় এই বিতর্কিত
বক্তা।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: