Wednesday, March 25, 2020

আল্লাহর সামান্য করোনা ভাইরাসের কারণে শতাব্দির ভয়াবহ অবস্থায় ব্রিটেন


স্টাফ রিপোর্ট।। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ক্রুসেডার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় লন্ডনে জাতির উদ্দেশে এক উদ্বেগজনক ভাষণ দেয়। সেখানে সে হুঁশিয়ারি দিয়ে বলে, ‘করোনাভাইরাস মোকাবেলায় শতাব্দীর সবচেয়ে ভয়ংকর ঝুঁকির সম্মুখীন ব্রিটেন। এই ভাইরাসের বিস্তার রুখতে না পারলে এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হব আমরা। সবার ঐক্যবদ্ধ প্রয়াসে এই ভাইরাসের বিস্তৃতি এখনই ঠেকাতে হবে। তা না হলে এমন একটি সময় আসবে যখন বিশ্বের কোনো স্বাস্থ্য ব্যবস্থাই এই ভাইরাসের মোকাবেলা করতে পারবে না। কারণ, মৃত্যুর হার তখন এমন পর্যায়ে পৌঁছাবে যে চিকিৎসার জন্য ডাক্তার, নার্স এমনকি ভেনটিলেট, ইনটেনসিভ বেড কিছুই পাওয়া যাবে না।

গতকাল সোমবার সে তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্য লকডাউন ঘোষণা করেছে। ঘোষণাকালে সে বলে, লকডাউন চলাকালে একবার ব্যায়াম, জরুরি পণ্য সামগ্রী ও ওষুধ কেনা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। একসঙ্গে দু'জনের বেশি জমায়েত হওয়া যাবে না। আইন ভঙ্গকারীদের ৩০ পাউন্ড করে জরিমানা করা হবে। কেউ নির্দেশ অমান্য করলে পুলিশ ব্যবস্থা নিতে পারব।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলে, এই তিন সপ্তাহে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। আপনারা অবশ্যই বাসায় অবস্থান করবেন। লাইব্রেরি, খেলার স্থান, ব্যায়ামাগার এমনকি উপাসনালয়ও বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি। পার্ক খোলা থাকলেও জনসমাগম সীমিত থাকবে।
সামাজিক অনুষ্ঠান, বিয়ে ও ধর্মীয় সমাবেশ বন্ধের ঘোষণা দিয়ে সে বলে, ‘তিন সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
ব্রিটেনে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন, যাদের মধ্যে মারা গেছে ৩৩৫ জন। আর সুস্থ হয়েছে ১৩৫ জন।


শেয়ার করুন

0 facebook: