Sunday, March 1, 2020

উগ্রইহুদীবাদী ইসরাঈলী সন্ত্রাসীদের গুলিতে ২৬০ ফিলিস্তিনি আহত



আন্তর্জাতীক ডেস্ক।। দখলকৃত পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় উগ্রইহুদীবাদী ইসরালি সন্ত্রাসীদের গুলিতে অন্তত ২৬০ স্বাধীনতাকামী ফিলিস্তিনি আহত হয়েছেন।
সন্ত্রাসী ইসরালি অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে শনিবার পশ্চিমতীরে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন ফিলিস্তিনিরা। খবর ফার্স নিউজের।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছেন নাবলুসের দক্ষিণে অবস্থিত বিতা এলাকায় ইসরালি সন্ত্রাসীরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে অন্তত ১৯১ ফিলিস্তিনি আহত হন।

কাফারকদুম এলাকার অন্তত ৪০ অধিবাসী ইসরালি সন্ত্রাসীদের নিক্ষিপ্ত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন।

একইভাবে আলখালিলের নিকটবর্তী আলফাওয়ার শরণার্থী শিবিরের ৩৭ ফিলিস্তিনিও আহত হয়েছেন।

সম্প্রতি ইসরালি সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত কুদস শহরের পূর্বে নতুন করে সাড়ে তিন হাজার উগ্রইহুদি অবৈধ বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

২০১৬ সালের ২৩ ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনে শহর-উপশহর নির্মাণের সব ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য উগ্রইহুদীবাদী ইসরালের প্রতি জরুরি নির্দেশ জারি করা হয়েছে।

দখলদার সন্ত্রাসী ইসরাল সেই নির্দেশ অমান্য করে ফিলিস্তিনিদের ভূমি জবর-দখল করে একর পর এক উগ্রইহুদী অবৈধ বসতি নির্মাণ করেই যাচ্ছে।


শেয়ার করুন

0 facebook: