![]() |
আন্তর্জাতীক ডেস্ক।। তুরস্কের
প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক তার
ন্যায়নিষ্ঠ
সংগ্রাম থেকে আর পিছপা হবে না। অন্যায় -নিপীড়নের বিরুদ্ধে ন্যায়নিষ্ঠ লড়াই শেষ
অবধি চলবে ইন শা আল্লাহ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব
কথা বলেন।
এরদোগান বলেন,
তুরস্ক
তার বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক এবং প্রাণবন্ত সংগ্রামে লিপ্ত রয়েছে। আমরা আমাদের দেশের এবং
আমাদের জাতির স্বার্থ
রক্ষার জন্য রাত দিন আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
মাতৃভূমির জন্য প্রাণ হারানো সকল তুর্কি সেনাদের প্রতি তিনি আল্লাহর রহমত কামনা করে বলেন, তুরস্ক কারও
বিশ্বাসঘাতকতা ভুলে যাবে না এবং কোনও শহীদের রক্ত বৃথা যেতে দিবেনা, ইন শা আল্লাহ।
এরদোগান বলেন,
এ
জাতি আমাদের পাশে থাকলে আমরা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারবো। আর যারা মনে করে যে আমাদের কোণঠাসা করে রাখবে, তাদেরকে ঐতিহাসিক শিক্ষা দিতে
পারবো, ইন
শা আল্লাহ।
সূত্র: আনাদোলু এজেন্স
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরষ্ক

0 facebook: