![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। তুরস্কের একটি হ্রদে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে সাতজনের মৃত্যু
হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬৪ জনকে। নৌকাটিতে বাংলাদেশ, পাকিস্তান
ও আফগানিস্তানের নাগরিক ছিল বলে জানিয়েছে তুরস্কের দৈনিক ডেইলি সাবাহ।
বিটলিস
প্রদেশের প্রশাসন জানায়,
স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে প্রদেশটির আদিলসিভাজ জেলার কাছে
লেক ভ্যানে নৌকাডুবির ঘটনা ঘটে। জায়গাটি লেকের উত্তর পাশে অবস্থিত। ঘটনাস্থল থেকে পাঁচটি
মৃতদেহ উদ্ধার ও দু’জন
হাসপাতালে মারা গেছেন।
নিহতদের
পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমগুলো। উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় হাসপাতাল
ও আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
লেক ভ্যান
থেকে কিছুটা দূরে ইরানের সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে তুরস্ক হয়ে অনেকে ইউরোপে প্রবেশের
চেষ্টা চালায়। মানবপাচারকারীরাও রুটটি ব্যবহার করে। তবে ডুবে যাওয়া নৌকায় থাকা অভিবাসীরা
কোথায় যাচ্ছিলেন বা কীভাবে সেখানে পৌঁছেন বিষয়টি জানা যায়নি। তুরস্কের পূর্বাঞ্চলের
এই এলাকা থেকে ইউরোপে পৌঁছাতে প্রায় পুরো দেশটিই সড়কপথে পাড়ি দিতে হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরষ্ক

0 facebook: