Tuesday, March 3, 2020

সন্ত্রাসী মোদির ঢাকা সফর ঠেকাতে ফেনীতে হেফাজতের বিক্ষোভ


স্টাফ রিপোর্ট।। ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএ-র প্রতিবাদ করায় দেশটির রাজধানী শহর দিল্লীতে মুসলমানদের ওপর উগ্রহিন্দু সন্ত্রাসীদের নৃশংস হামলা, পবিত্র ঘর মসজিদে আগুন এবং মুসলমানদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে উগ্রহিন্দুত্ববাদী বিজেপি সরকারের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর ঠেকাতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা।

মঙ্গলবার (৩ মার্চ) ফেনীর ট্রাংক রোড দোয়েল চত্বরে হেফাজতে ইসলাম ফেনী জেলার ব্যবস্থাপনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে দলমত নির্বিশেষে যোগদান করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম ফেনী জেলার নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 facebook: